দিরাইয়ে বিএনপি নেতা আমির হোসেনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত January 11, 2024
দিরাইয়ে বিএনপি নেতা আমির হোসেনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক  ::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে। নেতা-কর্মীদের না পেয়ে তাঁদের বাড়ীতে ভাঙচুর ও লুটপাট করা হয়।  গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে জয়ী হন ড. জয়া সেনগুপ্তা। এরপর থেকে জয়া সেনগুপ্তের আত্মীয় ও দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের অনুসারীরা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা করে। এরমধ্যে নির্বাচনের তিনদিন পর আনোয়ার পুর গ্রামের আমির হোসেনের বাড়িতে হামলা করা হয়। এই পরিবারের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আগেই দখল করেছিল প্রদীপ রায় গং।   প্রদীপ রায়ের অনুসারীরা গতকাল ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ১০/১৫ জনের বাহিনী নিয়ে বিএনপি নেতা আমির হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং ঘর থেকে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।  আমির হোসেনের পরিবারের সাথে আমাদের প্রতিনিধির মুটো ফোনে যোগাযোগ হলে তিনি আমাদের নিশ্চিত করেন যে, প্রদীপ রায়ের অনুসারীরা তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। তিনি বলেন পুলিশের সহযোগিতা চেয়েও কোন লাভ হয়নি। দিরাই থানা পুলিশ প্রদীপ রায়ের আঙ্গাবহ।  এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে বক্তব্য চাইলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন