বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ ও মতবিনিময়

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত December 31, 2023
বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ ও মতবিনিময়

যুগভেরী ডেস্ক ::: বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে গণসংযোগ ও মত বিনিময় করেছেন সিলেটে-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। বৃহস্পতিবার দিনব্যাপী মোল্লাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ কালে তিনি আগামী ৭জানুয়ারির নির্বাচনে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা ও সকলের সহযোগিতা কামনা করেন। এসব নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আফজল হোসেন, মুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাবুল আহমদ সহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন