শংকর বাহিনীর হামলায় এলডিপি নেতা মোঃ জাকির হোসাইন গুরুতর আহত

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত June 25, 2022
শংকর বাহিনীর হামলায় এলডিপি নেতা মোঃ জাকির হোসাইন গুরুতর আহত

ভিকটিম এলডিপি নেতা মোঃ জাকির হোসাইন


স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহি রহিমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শওকত আলীর ছেলে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সহ-প্রচার সম্পাদক মোঃ জাকির হোসাইন সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মোঃ জাকির হোসাইন দীর্ঘদিন ধরে এলডিপির রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছেন। বর্তমানে তিনি এলডিপির রাজনৈতিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত পরিচালনা করিয়া আসিতেছেন। তাহার রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষনতার কারণে এলাকায় সাধারন জগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। সাধারন জনগণের ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হওয়ায় মোঃ জাকির হোসাইনকে এলডিপির রাজনৈতিক কার্যক্রম হইতে বিরত রাখার জন্য অদ্য বিকাল ০৪.০০ ঘটিকায় স্থানীয় আওয়ামীলীগের দলীয় সন্ত্রাসী শংকর চন্দ্র তার সঙ্গে আরো ৪-৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়ে মোঃ জাকির হোসাইনের পথ আটকায় এবং তাহাকে মারধর শুরু করে। তাহাকে এলডিপির যাবতীয় কার্যক্রম পরিচালনা থেকে সরে আসার প্রস্তাব দেয়। মোঃ জাকির হোসাইন এলডিপি ছাড়তে অস্বীকার করার সাথে সাথে শংকর বাহিনী তান্ডব শুরু করে। সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মোঃ জাকির হোসাইনের উপর আক্রমণ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাহার বাম হাঁটুর নিচে ও মাথার পিছনে আঘাত করে। এতে তিনি তাৎক্ষনিক অজ্ঞান হয়ে যান। স্থানীয় গ্রামবাসী আসলাম খানের সাহাসিকতায় তিনি সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পান। স্থানীয় লোকজনের সহযোগীতায় মোঃ জাকির হোসাইনকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যায় যে, এলাকার শীর্ঘ সন্ত্রাসী শংকর চন্দ্র আওয়ামীলীগের আশ্রয়ে থেকে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। মোঃ জাকির হোসাইন প্রতিপক্ষ দলের সমর্থিত ব্যক্তি হওয়ায় এবং তিনি অত্যন্ত সুনামের সহিত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করায় সন্ত্রাসী শংকর প্রতিহিংসামূলক কার্যকলাপ করে। তাছাড়া বর্ণিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। শংকরের সন্ত্রাসী বাহিনী এলডিপি নেতা মোঃ জাকির হোসাইনের উপর অতর্কিত হামলা করায় এলাকার সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন