দক্ষিণ সুরমায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা : ছাত্রলীগ নেতা তন্ময়সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 15, 2024
দক্ষিণ সুরমায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা : ছাত্রলীগ নেতা তন্ময়সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ডেইলি সিলেট নিউজ ডেস্ক ::: ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কর্তৃক নিরীহ ছাত্রদের উপর হামলার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় দেবনাথ দিনান্তসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১২। দক্ষিণ সুরমার বানেশ্বরপুর (বলদী) গ্রামের মৃত আওর আলীর ছেলে মুজিবুর রহমান (৫৫) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ১। হাবিবুর রহমান হাবিব (৪৭), পিতা- মৃত আব্দুল গণি, গ্রাম- ধরগাঁও, কামালবাজার, থানা- দক্ষিণ সুরমা (সাবেক এম.পি), ২। আবু জাহিদ (৫৫), পিতা- মৃত আব্দুল মান্নান, গ্রাম: কাদিপুর, থানা- মোগলাবাজার, ৩। মতিউর রহমান মতি (৫০), পিতা-মৃত আপ্তাব মিয়া, গ্রাম: লাউয়াই, থানা- দক্ষিণ সুরমা, ৪। বদরুল ইসলাম (৫১), পিতা-আমীর আলী, গ্রাম- মোল্লার গাঁও, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান। ৫। তাকবিরুল ইসলাম পিন্টু (৩৮), পিতা- মৃত মকবুল আলী, সাং- খোজারখলা (কাউন্সিলর ২৫নং ওয়ার্ড) দক্ষিণ সুরমা, ৬। জবরুল ইসলাম জগলু (৫৩), পিতা-আব্দুল বারী, গ্রাম- খানুয়া দক্ষিণ সুরমা, ৭। অরুন দেবনাথ সাগর (৪৫), পিতা- খোকা দেবনাথ, সাং- সদর খলা, দঃ সুরমা, ৮। জাকির হোসেন (৩৫), পিতা- তোরার আলী, গ্রাম- লতিপুর, দক্ষিণ সুরমা, ৯। তন্ময় দেবনাথ দিনান্ত (২০), (সাংগঠনিক সম্পাদক, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ), পিতা- দিলীপ কুমার দেবনাথ, সার্কিন- দুলিয়ারবন্দ, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট, ১০। তোয়াজিদুল হক তুহিন (৪৫), পিতা- রুসন মিয়া, গ্রাম-করসনা, লালাবাজার। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ০৪/০৮/২০২৪ইং তারিখে আসামীরা দক্ষিণ সুরমা থানাধীন রেল গেইট এলাকায় ছাত্রদের আন্দোলনে হামলা চালিয়ে বেশ কয়েকজন ছাত্রকে আহত করে। হামলার নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় দেবনাথ দিনান্ত। অপরদিকে ওসমানীনগরে তন্ময় দেবনাথ দিনান্ত এর বাড়িতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন