স্টাফ রিপোর্ট::
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ ও মারপিটের অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) জাহেদ আহমদ বাদি হয়ে দায়ের করা কোতোয়ালী থানার (মামলা নং ৩১(১১)২০২৪)। এ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান ছাড়াও ১০৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
এ মামলায় এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম (৩৫), সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান (৫০), সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু (৪০), গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক (৪৮), জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন (৫৫)।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস (মিঠু) (৪০), গোলাপগঞ্জের ভাদেশ্বর শেখপুর গ্রামের মৃত মদছির আলী (বাটুল) এর ছেলে রুনু মিয়া (৫৫), গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, খায়রুল হক (৪৮), জকিগঞ্জ রসুলপুর গ্রামের আব্দুল হান্নান চৌধুরীর ছেলে জুমায়েল ইসলাম চৌধুরী রাজু (৩৪),
বিশ্বনাথ থানার চরচন্ডী বাহার দুবাগ গ্রামের মো. রিয়াজ আলীর ছেলে আনছার আলী (৫০), গুমরাকুল গ্রামের আব্দুল গনির ছেলে আরশ আলী গনি (৫২), হোসেন পুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ফয়ছল আহমদ (৪৫), তলবপুর শিবেরখাল গ্রামের খুশিদ আলীর ছেলে দুদু মিয়া উরফে কালা দুদু (৫২), গোমরাকুল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আনছার মাহমুদ (৪৫), হোসেনপুর নাপিতবাড়ী গ্রামের মৃত হারিছ আলীর কবির আহমদ (৫৫), গোলাপগঞ্জের খাটকাই, শরীফগঞ্জ গ্রামের মৃত আব্দুল মছব্বির (সোয়া) এর ছেলে আব্দুল মুকিত (৪০), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের নগর, গনিগঞ্জ বাজারের ঈশ্বর চন্দ্র দাসের ছেলে সমীরণ দাস (৪৪), গোলাপগঞ্জের খাটকাই শরীফগঞ্জ গ্রামের মৃত মছকন্দর আলীর ছেলে আব্দুশ শহীদ (৫০), একই গ্রামের হোসেন আহমদের ছেলে সুরমান (৪০), মৃত মনা মিয়ার ছেলে আব্দুল খালিক (৪৫), মৃত ফুরকান আলী (ডিলার) এর ছেলে আতিকুর রহমান জুরন (৪৫), মৃত কনাই মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ (৪০), মৃত তারাই মিয়ার ছেলে হারুনুর রশিদ (৪৫), মৃত মর্তুজ আলী গেদুর ছেলে আরিফ মিয়া (৩০), ভাদেশ্বর শেখপুর গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে নিরেশ বিশ্বাস (৪৮), শেরপুর খলাগ্রামের মৃত আব্দুল ওদুদের ছেলে ইসমাইল আলী (৪৮),ভাদেশ্বর শেখপুর গ্রামের দিনেন্দ্র কুমার দাসের ছেলে লনি কুমার দাস (৪৫), ভাদেশ্বর গোয়াসপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে সমছু মিয়া (৪৫), ভাদেশ্বর শেখপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে
হাসেম উদ্দিন (৪০), দেবেন্দ্র কুমার দাসের ছেলে জুয়েল কুমার দাস (৩৫), দিনেন্দ্র কুমার দাসের ছেলে লনি কুমার দাস (৩৫), ফেঞ্চুগঞ্জের মল্লিক পুর গ্রামের হারিছ আলীর ছেলে আবুল কালাম (৩৮), জগন্নাথপুর থানার শ্রীধর পাশা গ্রামের মৃত আশফাক আলমের ছেলে জাকুয়ান আলম (৩২), সিলেটের বালাগঞ্জ থানার দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও মোল্লাপাড়া গ্রামের মো. মঈন উদ্দিন খসরুর ছেলে মুহি উদ্দিন (২২), এসএমপির শাহপরাণ থানার মেজরটিলা ইসলামপুর মোহাম্মদপুরের মৃত সমছু মিয়ার ছেলে আংগুর মিয়া (৩৮), কোতোয়ালী থানার নেহারিপাড়ার আফরোজ আলীর ছেলে সালমান আলম (২৮), নেহারিপাড়ার মৃত ময়না মিয়ার ছেলে ফয়জুল করিম (৪৮), শাহপরান থানার মেজরটিলা ইসলামপুর মোহাম্মদপুরের দরাজ মিয়ার ছেলে মাহবুব আলম (২৭), যুবলীগ নেতা দিলমান আলম (২৮), সুনামগঞ্জের শরীধরপাশা গ্রামের
মৃত ময়না মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনর (৪৬), এসএমপির জালালাবাদ থানার বাগবাড়ির মর্তুজ আলীর ছেলে সুতব মিয়া (৩০), জগন্নাথপুরের শ্রীধরপাশার দরাজ মিয়ার ছেলে মাকসুদ মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের গনিগঞ্জ গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. শামীম আহমদ (৩৩), আমিরুল (২৭), জগন্নাথপুর কান্দারগাঁও গ্রামের আজিজুর রহমান উরফে আমান উল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৩০), সামসুর রহমান জাবেদ (২৮), এসএমপির জালালাবাদ থানার পাইকারগাও রাজবাড়ির নছিম উল্লাহর ছেলে সাজিদ মিয়া (৩০), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সুহেল তালুকদার (৩৫), মৃত আব্দুল হান্নানের ছেলে আজাদ মিয়া (৩৭), কামারখাল গ্রামের আব্দুল করিমের ছেলে কামরুল (৩৫), শান্তিগঞ্জের ইসাখপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাসেল আহমদ (৩০), দামদরটুপির কাসেম চৌধুরী (৪৫), এসএমপির কোতোয়ালী থানার হাওয়াপাড়া আপন গুলজার টাওয়ারের বাসিন্দা সিরাজুল ইসলাম মজুমদারের ছেলে মুসলিম আলী মজুমদার (৪২), বিয়ানীবাজার থানার মাথিউরা ইউ/পি অন্তর্গত, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান (৫০), ছাত্রলীগ সদস্য সোলেমান আহমদ (২৭), বিয়ানীবাজার তাজপুর মুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আইনুল হক (৩৫), মৃত নিমার আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৪৫), মৃত রসমান আলীর ছেলে কাশেম আহমদ (৩০), এসএমপির কোতোয়ালী থানার লন্ডনী রোডের ইলিয়াছ আহমদের ছেলে আহমদ কবির শিপলু (৪০), বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের কুতুব আলীর ছেলে সুমন আহমদ (৩৪), গোলাপগঞ্জের ভাদেশ্বর শেখপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. নুরুফ উদ্দিন (৪৫), সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য এমাদুর রহমান (৩৪), সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর রহমান (২৩), গোলাপগঞ্জের হেতিমগঞ্জ মোল্লাগ্রামের মাওলা বক্সের ছেলে আব্দুল মালিক (মালেক) (৫০), বাঘা খালপার গ্রামের মৃত লোকমান উল্লাহর ছেলে ফলিক আহমদ (৪৮), বিশ্বনাথ মৌলভীরগাওয়ের মৃত সাইব আলীর ছেলে হোসেন আহমদ (৪৫), গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর দখারপাড়ার মৃত ওয়ারিছ আলীর ছেলে ছালিক আহমদ (কালা ছালিক) (৫৫),গোলাপগঞ্জ থানার খাগাইল, আছিরগঞ্জের ফয়জুল হকের ছেলে জাহের আহমদ (২৮), কৃষ্ণপুর ইসলামপুরের – মৃত হারিছ আলীর ছেলে মাঈন উদ্দিন (৪৫), জৈন্তাপুর থানার নিজপাট মুরগাহাটি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হানিফ আহমদ (৩৮),হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদিশপুর গ্রামের অলিউল্লাহ বেনু মিয়ার ছেলে আমিনুল আনোয়ার টিটু (৪৫), এসএমপি’র শাহপরাণ থানার গার্ডেন টাওয়ারের বাসিন্দা ময়না মিয়া সর্দারের ছেলে এনামুল হক সরদার (৪২), আরামবাগ এমসি কলেজ রোডের বাসিন্দা হাজী নিমার আলীর ছেলে আব্দুস সামাদ (৪০), সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন (২৯), কোতোয়ালী থানার সুবিদ বাজারের লন্ডনী রোডের বাসিন্দা ইলিয়াছ আহমদের ছেলে আহমদ কবির সিপলু (৩৫), গোলাপগঞ্জের খালপার পশ্চিমপাড়া গ্রামের মৃত আমজিদ উল্লাহর ছেলে আশরাফ উদ্দিন টিয়া (৪৫), শাহপরান থানার- ১নং আরামবাগ, এমসি কলেজ রোডের বাসিন্দা মৃত আব্দুল হাফিজের ছেলে সিরাজুল ইসলাম দুলাল (৪৫), – বাড়ি নং- ২৩, রোড নং- ২২, বি, শাহজালাল উপশহরের বাসিন্দা মোঃ আব্দুল মুক্তাদির এর ছেলে নওশাদ আল মুক্তাদির (৩৮), গোলাপগঞ্জ হেতিমগঞ্জ কাইয়স্থ গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারিয়া হোসেন (৩০), নলুয়া গ্রামের কালাচানের ছেলে রফিক মিয়া (৪৫), শাহপরান পরগনা খুনিরচকের ভাঙ্গারী মন্নানের ছেলে মামুন (২৮), কোতোয়ালী থানার চন্দ্রিমা-১০, সুবিদ বাজারের বাসিন্দা মৃত আবুল হাসানের ছেলে ফরিদ আহমদ (৫৫), এয়ারপোর্ট থানার চৌকিদেখির মিরাস আলীর ছেলে মো. মামুন মিয়া ওরফে হ্যাকার মামুন (২৩),
আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম রব্বানী (৪৯), ওসমানীনগর উপজেলা যুবলীগের সদস্য নেতা অজিত সুত্রধর (৪৭), উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক চান মিয়া (৪৮), বিয়ানীবাজার কসবা শেরাইগোষ্ঠির আনছার আলীর ছেলে আব্দুর রৌফ (৫৫), বড়গ্রামের নজরুল ইসলাম চৌধুরীর ছেলে নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম চৌধুরী (৩২), আংগুরা মোহাম্মদপুরের মৃত মখদ্দছ আলীর ছেলে কালাম উদ্দিন (৫০),কসবা গ্রামের মৃত আব্দুল মতিন উরফে মুতির ছেলে হুমায়ুন কবির আকিল (৫০), শালেশ্বর গ্রামের মৃত নিমান আলীর ছেলে দেওয়ান হোসেন আহমদ খান (৫৫), দেওয়ান হোসেনের ছেলে জাকির হোসেন (৪০), ফেঞ্চুগঞ্জের তজমুল আলীর ছেলে আজিজুর রহমান (৪০), ওসমানীনগরের গারটিকি গ্রামের নুরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৫২), জাকির হোসেন চৌধুরী নুশেদ মিয়ার ছেলে নাঈম আহমদ চৌধুরী (৩৫), গোলাপগঞ্জ বাদেপাশা ইসমাইল কান্দি গ্রামের নুর উদ্দিনের ছেলে সাব্বির আহমদ (২৮), কালিজুরী গ্রামের মৃত হারিছ আলীর ছেলে বাহার উদ্দিন (৫৫), গোলাপগঞ্জ যুবলীগ নেতা সৈয়দ এহসান (৩২), আওয়ামী লীগ নেতা আব্দুল হক (৫০),সিলেট মহানগর যুবলীগ নেতা ছানাউর রব চৌধুরী তাবিন (৩৮), আব্দুল হান্নান (ঘর জামাই হান্নান) (৪৫), সিলেট যুব মহিলালীগ এর মহিলা সম্পাদিকা জান্নাত ফারহানা চৌধুরী (৩৫), কোতোয়ালী থানার কুয়ারপারের বাসিন্দা কামাল হোসেন (৪৫), গোলাপগঞ্জ থানার কেওটকোনা গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে লিলু আহমদ (৪০). মৃত আছাব আলীর ছেলে মুহিবুর রহমান (৩৮), গোলাপগঞ্জ থানার মোল্লাগ্রামের ছাইদুল হকের ছেলে আব্দুল্লাহ (৪০),মৃত কটা মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩৫)।
মামলার এজাহারের ভাষ্যমতে, ৪ আগস্ট বেলা আড়াইটার দিকে বাদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে ছাত্রদের সাথে একত্মতা পোষণ করে জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্টের উদ্দেশ্যে রওয়ানা হলে আসামিরা দাঙ্গা হাঙ্গামা হত্যা সংঘটন করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান, রামদা, ককটেলসহ মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হামলা চালায়। এতে বাদি গুলিবিদ্ধ ও মারাত্নক জখমপ্রাপ্ত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।