বিএনপি-এনসিপির যৌথ হামলা : ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত September 17, 2024
বিএনপি-এনসিপির যৌথ হামলা : ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

দক্ষিণ সুরমা প্রতিনিধি :
গতকাল সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন উপর হাজরাই গ্রামের মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলীর বাড়ীতে হামলা চালিয়ে লুটপাট ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গিয়েছে।
প্রত্যক্ষদর্শীর মারফতে জানা যায় যে, গতকাল (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপি-এনসিপির নেতাদের ইন্ধানে এ হামলা চালায় দুবৃত্তরা। হামলাকারীরা তার ঘরে প্রবেশ করে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে। এ সময় তার পরিবারের লোকজনের আর্থচিৎকারে আশপাশের প্রতিবেশীরা জড়ো হতে থাকলে হামলাকারীরা ঘরের বিভিন্ন দামি জিনিপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী জাহানারা বেগমের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন যে, আমাদের অপরাধ আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির করতো। বিগত (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত উশৃঙ্খল হয়ে উঠে। তার বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ীঘরে হামলা করিতেছে প্রতিনিয়ত। আজ আমার বাড়িতে এ হামলা চালিয়েছে। তিনি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।
তিনি আরও অভিযোগ করেন, আমরা উক্ত হামলার জন্য দক্ষিণ সুরমা থানায় ডায়েরী করতে গেলে থানা কর্তৃপক্ষ তার ডায়েরী রেজিস্টার করতে অপারগতা প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন