ইংল্যান্ডে এমপি হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় সিলেটে ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম ফাহাদ’র বাসায় পুলিশের অভিযান

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত July 7, 2026
ইংল্যান্ডে এমপি হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় সিলেটে ছাত্রলীগ নেতা  জহুরুল ইসলাম ফাহাদ’র বাসায় পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার : চলতি বছরের ১৫ জুন পূর্ব ইংল্যান্ডে এমপি হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহুরুল ইসলাম ফাহাদের বাসায় গত ০৫/০৭/২০২৬ইং ভোর রাতে অভিযান চালিয়েছে পুলিশ। লন্ডনে এনসিপি ইউকে অ্যালায়েন্স কর্তৃক আলোচনা সভাস্থলে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় সিলেট আদালতে মামলা দায়ের করেন এনসিপি সিলেটের সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজীমউদ্দিন শাহান। মামলা নং-কোতয়ালী সি.আর – ২৯০, তারিখ ০২/০৭/২৬ইং। উক্ত মামলার এজাহার নামীয় আসামী হিসেবে জহুরুল ইসলাম ফাহাদ’র বাসায় পুলিশ তাল্লাশী চালায়।

সংবাদটি শেয়ার করুন