সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা, গুলিবর্ষণ, ককটেল বোমার বিস্ফোরণ ও একজন নিহতের ঘটনায় ৯৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮০ থেকে ১০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় লিখত অভিযোগ দায়ের করা হয়েছে। অদ্য (২৩ আগস্ট) অভিযোগটি দায়ের করেন জালালাবাদ থানার মইয়ারচর এলাকার রুহুল কবির। অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট হতে মদীনা মার্কেট অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশী-বিদেশী অস্ত্রসস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে হামলা চালায়। তখন আসামীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ, ককটেল বোমার বিস্ফোরণ ও মারধর করে মিছিলে থাকা ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রুহুল কবিরসহ বহু আন্দোলনকারী ছাত্র-জনতা আহত হন এবং রুহুল কবিরের ভাই কামরুল কবির গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত রুহুল কবির ও তার গুলিবিদ্ধ ভাই কামরুল কবিরকে চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে রুহুল কবির সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং কর্তব্যরত চিকিৎসক কামরুল কবিরকে মৃত ঘোষণা করেন। অভিযোগে উল্লেখিত আসামীরা হলেন জালালাবাদ থানার ঘোপাল এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, এয়ারপোর্ট থানার বনকলাপাড়া এলাকার সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, কোতোয়ালী থানার শেখঘাট এলাকার মৃত আলাউদ্দিন খাঁনের পুত্র সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন, জালালাবাদ থানার ঘোপাল এলাকার রইস আলীর পুত্র নিজাম উদ্দিন, আখালিয়া এলাকার সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদান কুমার সাহা, কোতোয়ালী থানার মধুশহীদ এলাকার সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালিক, জালালাবাদ থানার আখালিয়া এলাকার সিলেট মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মখলিছুর রহমান কামরান, কোতোয়ালী থানার দপ্তরীপাড়া (রায়নগর) এলাকার সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জমশেদ সিরাজ, জালালাবাদ থানার আখালিয়া (নয়াবাজার) এলাকার ওয়ার্ড কাউন্সিলর জগদিশ দাস, নোয়াপাড়া আখালিয়া এলাকার সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মোগলগাঁও এলাকার খুরশিদ উল্লাহর পুত্র শামসুল ইসলাম টুনু, এয়ারপোর্ট থানার মানিক মিয়ার পুত্র মাসুদ মিয়া, চৌকিদেখি এলাকার আব্দুল হামিদ, জালালাবাদ থানার কালিবাড়ী এলাকার মৃত আফতাব আলীর পুত্র ইমরান আহমদ, যুগিরগাঁও এলাকার মাখন মিয়ার পুত্র শাহ জাহান, ঘোপাল এলাকার তাহির আলীর পুত্র আব্দুল কাদির, বাগারপাড় এলাকার হরমোজ আলীর পুত্র আব্দুল হান্নান, ঘোপাল এলাকার মুহাম্মদ আলীর পুত্র ফয়সল আহমদ, হেরাখলা এলাকার শামছুল হকের পুত্র জুনেদ আহমদ, দিঘীরপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল মালিক, ফকিরেরগাঁও এলাকার মৃত ওয়াতির আলীর পুত্র মকসুদ আহমদ, কালিবাড়ী এলাকার নিখিল দত্তের পুত্র ইমন দত্ত, মীরেরগাঁও এলাকার নেছার মিয়ার পুত্র আবদাল হোসেন, এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনফর আলীর পুত্র আনসার আলী, ফরিংউরা এলাকার ফরিদ মিয়া, আব্দুস শহীদ, জালালাবাদ থানার মীরেরগাঁও উজানপাড়া এলাকার মহসিন আহমদ, শাহীন আলম, খালপাড় এলাকার শামছুল হক, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের তাজুল ইসলাম (বর্তমানে আখালিয়া), জালালাবাদ থানার আলীনগর এলাকার গোলাম রব্বানী, রায়েরগাঁও এলাকার আশরাফ সিদ্দিকী, ঘোপাল এলাকার সেলিম আহমদ, মোল্লারগাঁও এলাকার আব্দুল জলিল, ফতেহপুর এলাকার বায়েজিদ মোঃ অনিক, পশ্চিম দর্শা এলাকার রুহুল তালুকদার, মীরেরগাঁও এলাকার নেছার আহমদ, ফতেহপুর এলাকার ফজলু মিয়া, রায়েরগাঁও এলাকার ফারুক মিয়া, পাগইল এলাকার কামরান আহমদ, দিঘীরপাড় এলাকার মনোয়ার হোসেন লিটু, সতর এলাকার রাজু আহমদ, উমাইরগাঁও এলাকার হাবিব হোসেন, হারিছ আলী, ফতেহপুর এলাকার জুলফিকার আলী, উমাইরগাঁও এলাকার কামাল আহমদ, আখালিয়া এলাকার রাকিব আলী, এয়ারপোর্ট থানার ফরিংউরা এলাকার ইমরান আলী তালুকদার, কাকুয়ারপাড় এলাকার ফুয়াদুর রহমান, জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার ছাব্বির খাঁন, সাফায়াত খাঁন, হাজিপাড়া লন্ডনী রোড এলাকার তুহিন মিয়া, করেরপাড়া এলাকার তানভীর আহমদ, তালুকপাড়া এলাকার আমির মোস্তফা, নীলগাঁও এলাকার নুরুল ইসলাম, মোগলগাঁও এলাকার জামাল মিয়া, এয়ারপোর্ট থানার কান্দিপাড়া এলাকার শামীম আহমদ, ঘোপাল এলাকার সেলিম আহমদ, উপরপাড়া এলাকার তোফায়েল আহমদ, ফতেহপুর এলাকার জাকারিয়া মাহমুদ, সোনাতলা এলাকার ফয়সল আহমদ, আজির উদ্দিন, মানিক মিয়া, নলকট এলাকার আবুল বাশার, আব্দুল মালিক, লামারগাঁও এলাকার মুহিবুর রহমান, পশ্চিম দর্শা এলাকার খলিল আহমদ, মীরেরগাঁও এলাকার নেছার আহমদ, খালপাড় এলাকার সাইদুর রহমান, ফতেহপুর এলাকার জসিম উদ্দিন, ফজলুর রহমান, আব্দুল বাছিত, সিরাজুল ইসলাম, পূর্ব জাঙ্গাইল এলাকার আলিনুর রহমান, কোতোয়ালী থানার দপ্তরীপাড়া (রায়নগর) এলাকার সিয়াম আহমদ বাপ্পি, জুবেল আহমদ, জালালাবাদ থানার মোগলগাঁও এলাকার আবু সুফিয়ান, ছামাউরাকান্দি এলাকার খালেদ মিয়া, কোতোয়ালী থানার ছড়ারপাড় এলাকার কালাম আহমদ, এয়ারপোর্ট থানার আম্বরখানা গোয়াইপাড়া এলাকার মুহিত আহমদ, কোতোয়ালী থানার সওদাগরটুলা এলাকার সাজ্জাদুর রহমান সাজু, এয়ারপোর্ট থানার বাদামবাগিছা এলাকার আফছর মিয়া, কোতোয়ালী থানার কানিশাইল এলাকার আজমল হুসেন অপু, কুয়ারপাড় এলাকার সামির আহমদ, এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগান এলাকার রঞ্জন লোহা, কোতোয়ালী থানার চারাদিঘীরপাড় এলাকার সালমান আহমদ, এয়ারপোর্ট থানার মংলিপাড় এলাকার হেলাল আহমদ, জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার সোহেল আহমদ, আখালিয়া ওয়াপদা গেইট এলাকার মামুন কিবরিয়া সুমন, মদীনা মার্কেট এলাকার আবুল হাসান, এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকার সারওয়ার আলম সাদ্দাম, জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকার রেজা মিয়া, দক্ষিণপাড়া এলাকার জিয়াউর রহমান, কালিবাড়ী এলাকার ইকবাল হোসেন, এয়ারপোর্ট থানার পীরমহল্লাহ এলাকার সিরাজ মিয়া, জালালাবাদ থানার কালিবাড়ী এলাকার সাগর সরকার, পাঠানটুলা এলাকার অশিত দেবসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জন। এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করছে এবং আসামীদেরক গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা চালাচ্ছে।