কুলাউড়া প্রতিনিধি : গত ৫ ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ও ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ৬ ই আগষ্ট বিকেল ৫, ৬ টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ছাত্রলীগ নেতা মোঃ আমিনুল ইসলামের বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পরিবারিক সূত্রে জানা যায় যে, কুলাউড়া থানার কর্মধা গ্রামের বদরুল ইসলামের পুত্র সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো: আমিনুল ইসলামের বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের
হুকুমে অন্তত ২০ থেকে ২৫ জন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২০,২৫ জন হামলায় অংশ নেয়। এসময় ২০/২৫ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ছাত্রলীগ নেতার পরিবার ও এলাকাবাসী জানান, অন্তত ২০/২৫ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। ঘরের ভিতরের থাকা টিভি, ফ্রিজ, এসি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে ফেলে সন্তাসীরা। এছাড়া ও আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায় তারা।
এ বিষয়ে আমিনুলের পরিবার থেকে জানানো হয় ৫ ই আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের পরিস্থিতিতে তারা আতংকে রয়েছেন। এমতাবস্থায় গতকাল ৬ই আগষ্ট বিএনপির নেতারা বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা খুবই হিংস্র ছিল বলে পরিবারের দাবি। এবং হামলাকারীরা আমিনুলকে না পেয়ে তার বড়ভাই জাহিদুলকে গুরতর আহত করে।
বিশ্বস্তসূত্রে আরো জানা গেছ যে, আমিনুলকে প্রাণে হত্যার পরিকল্পনা নিয়েই বাসায় হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় পরিবারক সূত্রে।
ঘটনা পরপরই বাসার মানুষ কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান, কিন্তু এ বিষয়ে কোনো সাহায্য বা সহযোগিতা পান নি বলে জানা যায় পারিবারিক সূত্রে।
পারিবারিক সূত্রে আরো জানা যায় যে, আমিনুলের উপর মিথ্যা হত্যা দাবি উঠেছে। এ বিষয়ে পরিবারের সবার চিন্তা আমিনুলকে নিয়ে।