নিজস্ব প্রতিবেদক:
গতকাল নগরীর চঞ্চল্যকর সিরাজ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। ২০২৩ সালের ২৩ মে নিহতের চাচাতো ভাই ফিরোজ খান এয়ারপোর্ট থানায় শাহী ঈদগাহ হাজারীভাগ এলাকার বাসিন্দা বাবুল মিয়ার পুত্র ইমন আহমদ, জাছিম আহমদ, হুমায়ুন কবির নাজিম ও একই গ্রামের বাসিন্দা মৃত শফিক মিয়া চৌধুরীর পুত্র শাহজাহান আহমদ চৌধুরী, মৃত মাসুক মিয়ার পুত্র আব্দুল মুহিত, রহমত আলীর পুত্র সেলিম মিয়া, মিরাজ উদ্দিনের পুত্র সিরাজুল ইসলামদেরকে আসামী করে করে এয়ারপোর্ট থানায় ০১ টি হত্যা মামলা করেন। উক্ত মামলাটি পর্যায়ক্রমে গতকাল্য সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতে নিষ্পত্তি হয়। গতকাল সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতের বিচারক আবু মুসা মিয়া মামলার ইমন আহমদ ও জাছিম আহমদ আসামীদ্বয়কে ৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃবি ধারায় দোষী সাব্যস্থ করে তাদের প্রত্যেককে বিনাশ্রমে যাবৎজীবন কারাদন্ড প্রদান করেন। আসামী হুমায়ুন কবির নাজিম, আসামী শাহজাহান আহমদ চৌধুরী ও আব্দুল মুহিত আসামীদেরকে ৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃবি ধারায় দোষী সাব্যস্থ করে তাদের প্রত্যেককে ১০ (দশ) বৎসরের সশ্রম কারান্ড প্রদান করেন এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ১ (এক) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী সেলিম মিয়া ও সিরাজুল ইসলামদেরকে ১৪৩/৩২৩/৩২৪ দাবি ধারায় দোষী সাব্যস্থ করে তাদের প্রত্যেককে ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা আমাদের প্রতিনিধিকে জানান এ রায়ে আদালত ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।