ডেইলি সিলেট নিউজ ডেস্ক ::: শাহজালাল বিশ্ববিদ্যালয় (সাস্ট) সিলেট এর ল্যাব সহকারী কর্মকর্তা পিংকি আক্তার ও তার স্বামীর বাসায় ১০ আগস্ট ২০২৪ ইং তারিখে তার স্বামীর জিন্দাবাজার আল মারজান টাওয়ারের বাসায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা মব সৃষ্টি করে হামলা করে। জানা যায় যে, পিংকি আক্তার স্বৈরস্বাসক আওয়ামীলীগ সরকারের আমলে উচ্চপদদারী আওয়ামীলীগ নেতাদের
সখ্যতা ছিল যাহার প্রেক্ষিতে আওয়ামীলীগ নেতাদের ক্ষমতার অপব্যবহার করে সিলেট শাহজালাল
বিশ্ববিদ্যালয়ের প্যাথেলজী বিভাগের ল্যাব সহকারী পদের চাকরি নিজে প্রাপ্ত হন। এমনকি সিলেট শহরস্থ বিভিন্য সামাজিক সংগঠন পদ ও আওয়ামীলীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের নামে করে নেন। তার মধ্যে রক্তাশ্রয়ী ব্লাড ডোনেটিং এন্ড হেলথকেয়ার, ফিমেল ওয়ালফেয়ার এসোসিয়েশন সহ বিভিনড়ব সংগঠনের পদে নিজের নামে করে নেন। শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে। যাহার প্রেক্ষিতে আন্দোলনকারী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরদের সাথে তাহার শত্রুতা সৃষ্টি হয়। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ভয়ে কেউ তাহার সাথে কোন বিষয়ে কথা বলত না। কিন্তু ৫ আগষ্ট ২০২৪ ইং সালে আওয়ামীলীগ সরকারের পতনের পর তাহার সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতা ক্ষুব্ধ হইয়া বিগত ১০ আগষ্ট ২০২৪ ইং তারিখে তাহার স্বামীর জিন্দাবাজারস্থ বাসাতে সন্ধা ০৬.৫০ ঘটিকার সময় হামলা করে জ্বালাও পোড়াও করে। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র হত্যা মামলার তাহাকে আসামী করে সিলেট কোতোয়ালী থানায়
০৮ আগস্ট ২০২৪ইং তারিখে মামলা করা হয়।