সংবাদদাতা : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা থেকে মাদ্রাসা পড়–য়া এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গত ২৫/০৮/২০২৫ ইংরেজি তারিখে রুহুল আমিন, নামের ঐ মাদ্রাসা ছাত্র নিখোঁজ হন। সে বিশ্বনাথ উপজেলার বিশঘর আনরপুর গ্রামের মোহাম্মদ আলীর ও মায়ারুন নেছার সন্তান। নিখোঁজ রুহুল আমিনের বয়স ২১ বছর ৯ মাস। তার পরিবারের সদস্যরা জানান, রুহুল আমিন বিশ্বনাথ বাজার থেকে নিখোঁজ হয়েছে । তার স্বজনরা সাংবাদিকদের জানান, জরুরী ঔষধের জন্য তার বাবা তাকে বিশ্বনাথ বাজারে ফার্মেসিতে পাঠালে সে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি থেকে বের হয় এবং ৮ টার দিকে তার বাবার ফোনে কল দিয়া জিজ্ঞেস করে যে ঔষধ কিনেছে আর কোন কিছু লাগবে কিনা? উত্তরে তার বাবা আর কিছু লাগবে না এবং বাড়িতে চলে আসার জন্য বলেন। ঘটনাক্রমে রাত ১০টা অতিক্রম করলে তার বাবা তাকে ফোন দিলে তার ফোনটি বন্ধ পান। পরবর্তীতে চিন্তিত হয়ে তার আরো কিছু বন্ধুদের সাথে যোগাযোগ করলে যে সে তাদের সাথে আছে কিনা তারা জবাবে বলেছে সে তাদের সাথে নেই। সাথে সাথে অনেক চিন্তিত হয়ে পড়েন এবং তার নিকট আত্মীয়দের সাথে বিষয়টি জানান। সারারাত অপেক্ষা করার পরও তার কোন খবর না পেলে পরবর্তী দিনে বিশ্বনাথ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগীর বাবা এই নিখোঁজ হওয়ার পিছনে কাউকে সন্দেহ করেন কি না জিজ্ঞেস করলে তার উত্তরে তিনি সাংবাদিকদের জানান যে, গত ১৬ আগস্ট ২০২৫ সনে সন্ধ্যার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে একটি কল আসে। ফোন ধরে পরিচয় জিজ্ঞেস করলে পরিচয় না দিয়ে আমাকে অনেক বাজে গালিগালাজ করে এবং বলে তোর বড় ছেলে রেজাউল করিম আমার দল নিয়ে আমার নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে খারাপ কথা বলে ইন্টারনেটে প্রচার প্রচারণা করছে। সে মনে করে সে অনেক বড় মাপের কিছু হয়ে গেছে । তাকে মামলা দিয়েও সে কান্ত হচ্ছে না। তার ইতরামি দিন দিন বেড়েই চলেছে। সমস্যা নেই ওকে হাতের কাছে পাবো না তো কি হয়েছে তোর আর এক ছেলে আছে ওকে দেখে নেব। তারপরে দেখব ছেলে কত বড় নেতা হয়েছে, দেখা যাবে সে কি করতে পারে? আরো অনেক খারাপ ভাষায় গালি গালাজ করে ফোন কেটে দেয়।
আমার বড় ছেলে রেজাউল করিম মুন্না যে রাজনৈতিক মতাদর্শের অনুসারী তার ঠিক ভিন্ন কোন মতাদর্শের কোন দল বা ব্যক্তি এর পিছনে জড়িত থাকতে পারে , বলে আমি মনে করি। সে বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং মাথায় টুপি। তার গায়ের রং ফর্সা। এবং উচ্চতা আনুমানিক চার ফুট ১০ ইঞ্চি।
যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পান তাইলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। +৮৮০ ১৭৮০-১৯৮৬০৫