প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা ও চাঁদা দাবি : আহত মা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত July 10, 2025
প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা ও চাঁদা দাবি : আহত মা

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার তেলিয়া গ্রামে প্রবাসী জিয়া উদ্দিনের বাড়িতে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ কিশোর গ্যাং ও এনসিপি সমর্থিত সন্ত্রাসীচক্রের হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, ১ জুলাই ২০২৫ তারিখে সন্ধ্যার দিকে প্রবাসীর জিয়া উদ্দিনের অনুপস্থিতে তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে একদল যুবক।

চাঁদা না দেয়ায় তারা জিয়া উদ্দিনের মা’কে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত জিয়া উদ্দিনের মা মোছা: আজিজুন্নেছা চিকিৎসা নেন সিলেট এম এ জি উসমানী মেডিকেল থেকে। পারিবারিক সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শন করে আসছে, তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

 

এলাকাবাসীর দাবি, প্রবাসীদের বাড়ি টার্গেট করে এই ধরনের চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন