কোর্ট রিপোর্টার ॥ সিলেটের ওসমানীনগর থানার ঈশাগ্রাই গ্রামের ইকবাল আহমদের বোন রেহানাকে ধর্ষণ এর মামলায় শংকরপাশা গ্রামের মোঃ গৌছ আলীর ছেলে মোঃ খালেদুর রহমানকে গতকাল ২১/০৯/২০২৫ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব শহিদুল ইসলাম মিয়াজী পলাতক আসামী মোঃ খালেদুর রহমানকে নারী ও শিশু মামলা নং-১৬৭/২০২২ইং ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্থ করে ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সাথে সাথে পলাতক আসামী মোঃ খালেদুর রহমান রহমানের বিরুদ্ধে আদালত থেকে সাজাসহ গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে তাকে দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করা হয়েছে।