দক্ষিণ সুরমা প্রতিনিধি: জানা যায় দক্ষিণ সুরমার বাসিন্দা সিলেট মাহানগর যুব মহিলা লীগের সদস্য ফারজানা আক্তার জবা কোতোয়ালি জি আর ৩০৪/২৫ নং মামলার এফ আই আর ভুক্ত আসামি। সে সিলেট মহানগর যুব মহিলা লীগের নেত্রী ছিলো এবং বিগত জুলাই অভ্যুত্থানের মামলার আসামি। যাহার প্রেক্ষিতে গত ৩০/০৯/২৫ ইংরেজী তারিখে রাতে পুলিশ ফারজানা আক্তার জবাকে গ্রেপ্তারের জন্য তার বাসায় অভিযান চালায়। জানা যায় যে, ফারজানা আক্তার জবা সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার জৈনপুর এলাকার আব্দুস সাত্তারের মেয়ে। সে বাংলাদেশ আওয়ামি লীগ এর সিলেট মহানগর যুব মহিলা লীগের একজন সক্রিয় সদস্য ছিলো।