শ্রীমঙ্গলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সহকারী শিক্ষক তুলি রানী ধর

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত January 10, 2024
শ্রীমঙ্গলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সহকারী শিক্ষক তুলি রানী ধর

শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পাচাউন সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুলি রানী ধর। বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দীর্ঘদিন ধরে এলাকার বখাটে ছেলেদের দ্বারা শারীরিক ও মানবিক নির্যাতনের শিকার হন তিনি।
তিনি হিন্দু শিক্ষিকা হওয়ায় এবং এই বখাটে ছেলেরা সাবেক চেয়ারম্যান মৃত সুফিয়ান চৌধুরী ছেলে বর্তমান চেয়ারম্যান মিছলু আহম্মেদ চৌধুরীর অনুসারী হওয়ায় প্রশাসন ও পুলিশ নীরব ভ‚মিকা পালন করছে।
এই ঘটনার প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নিকট বিচার প্রার্থনা করেন তিনি। কিন্তু এই বখাটে ছেলেগুলো এতই প্রভাবশালী যে তারা কোনো সমাধান করতে পারেনি এবং প্রতিনিয়ত ধর্ষণের হুমকি দিয়ে থাকে।
এ ঘটনার প্রেক্ষিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত সহকারী শিক্ষক তুলি রানী ধর।

সংবাদটি শেয়ার করুন