বিভ্রান্তিকর তথ্য প্রচার ও গুজব রটনার অভিযোগে ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে সাইবার মামলা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত March 21, 2025
বিভ্রান্তিকর তথ্য প্রচার ও গুজব রটনার অভিযোগে ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে সাইবার মামলা

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে সিলেটের সাইবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্যোশাল মিডিয়ায় বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্ঠাদের নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও গুজব রটনার মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে  এয়ারপোট থানার এসআই রাজীব মন্ডল বাদী হয়ে গতকাল এ মামলা দায়ের করেন। সাইবার মামলা নং- ১৭, তারিখ ২০/০৩/২০২৫ ইং। অভিযুক্ত আলোচিত ছাত্রনেতা জহুরুল ইসলাম ফাহাদ চৌকিদেখীর ৫৭ মিতালি আবাসিক এলাকার বাসিন্দা সিলেট নগরির প্রতিষ্টিত ব্যবসায়ী ফখরুল ইসলামের পুত্র। এ ব্যাপারে এসআই রাজীব মন্ডল জানান, মামলা দায়েরের পরপরই গতকাল রাতেই জহুরুল ইসলাম ফাহাদকে গ্রেফতারের জন্য তার বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। সে পালিয়ে অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্র বিরোধী এসব কার্যকলাপ চালাচ্ছে, তবে অচিরেই তাকে ট্রাকিং এর মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি। এ ছাড়া এসআই রাজীব মন্ডল সাংবাদিকদের জানান, জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে পূর্বে ও একাধিক অভিযোগে কয়েকটি মামলা চলমান রয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন