ওসমানীনগরে ইংল্যান্ড প্রবাসী সাবেক ছাত্রদল নেতার বসতবাড়িতে এনসিপি নেতা-কর্মীদের বর্বরোচিত হামলা-ভাঙচুরসহ লুটপাট

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 2, 2025
ওসমানীনগরে ইংল্যান্ড প্রবাসী সাবেক ছাত্রদল নেতার বসতবাড়িতে এনসিপি নেতা-কর্মীদের বর্বরোচিত হামলা-ভাঙচুরসহ লুটপাট

ওসমানীনগর প্রতিনিধি : যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা শিপন আহমদ-এর বসতবাড়িতে স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট করার খবর পাওয়া গেছে। শিপন আহমদ ওসমানীনগর থানাধীন মোমিনপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র। ঘটনাটি সংঘটিত হয় গতকাল ১লা মে ২০২৫ ইংরেজী সন্ধ্যা অনুমান ৬.৩০ ঘটিকায়। এনসিপি’র স্থানীয় পর্যায়ে ১৫/১৬জনের একদল সশস্ত্র সন্ত্রাসীরা সাবেক ছাত্রদল নেতা শিপন আহমরে বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের কাল্পনিক অভিযোগ আনে। এ সময় সন্ত্রাসীরা শিপন আহমদের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং ব্যাপক ভাঙচুরসহ লুটপাট করতে থাকে। সন্ত্রাসীরা শিপন আহমদের পরিবারের লোকজনকে হুমকি দিয়ে বলে, শিপনকে তারা দেখে নেবে। সন্ত্রাসীদের ভয়ে আশপাশ লোকজন কেহই এগিয়ে আসার সাহস পাননি।
এ ব্যাপারে ওসমানীনগর থানায় অভিযোগ দিতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাদের অভিযোগ গ্রহণ করেননি। পরিবারের পক্ষ থেকে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন