সাবেক ছাত্রদল নেতা ও রেসকিউ লাইফ ফাইন্ডেশনের সাবেক মানবিক সমন্বয়ক সামাউনের বাড়িতে পুলিশের তল্লাশি

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 12, 2025

নিজস্ব প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমা থানাধীন বিবিদইল গ্রামে গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ সামাউন মিয়ার বাড়ীতে আজ পুলিশ অভিযান চালায় ও তল্লাশী করে। জানা যায়, বিগত ২০২১ সালের ১৮ ডিসেম্বর রোজ শনিবার বিশ্বনাথ বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে রেসকিউ লাইফ ফাউন্ডেশন কর্তৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত মতবিনিময় সভায় বক্তাদের প্রদত্ত বক্তব্যকে কেন্দ্র করে পুলিশের সাথে এক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উক্ত ঘটনায় ৬নং লালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাবেক মানবিক সমন্বয়ক মোঃ সামাউন মিয়াসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। কিন্তু মামলা দায়েরের পর পর মোঃ সামাউন মিয়াসহ অনেকেই পলাতক হয়। অদ্য সকালবেলা দক্ষিণ সুরমা থানা পুলিশ গোপন সংবাদ পান যে, মোঃ সামাউন মিয়া তাহার বাড়ীতে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত দক্ষিণ সুরমা থানার বিবিদইল গ্রামে মোঃ সামাউন মিয়াকে গ্রেফতারের জন্য তাহার বাড়ীতে অভিযান চালায়। পুলিশের অভিযান চলাকালীন ঘটনাস্থলে মোঃ সামাউন মিয়ার চাচা মাখন মিয়া, চাচাতো ভাই মালেক মিয়া এবং গ্রামের সুহেল মিয়াসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মোঃ সামাউন মিয়া দক্ষিণ সুরমা থানার বিবিদইল গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।

মোঃ সামাউন মিয়ার পরিবারের সদস্যরা দাবী করেন যে, পুলিশ তল্লাশীর নামে তাহাদের বাড়ীতে আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মোঃ সামাউন মিয়াকে গ্রেফতার করতে পারে নাই বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন