সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুর

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 6, 2020
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মহানগর  স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুর

দক্ষিণ সুরমা প্রতিনিধি ::: রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকিরুর রহমান। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর মো. শাহেদ আলীর ছেলে। গতকাল দুপুর তিনটায় ২৬ নং ওয়ার্ডের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. জাকিরুর রহমানকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মো. জাকিরুর রহমানের স্বজনরা সাংবাদিকদের জানান, মো. জাকিরুর রহমান প্রতিদিনের মতো তার রাজনৈতিক সাংগঠনিক কাজ শেষে বাড়ি আসার পথে জামায়াত শিবির ও ছাত্রদলের দুটি গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন