গোলাপগঞ্জে ইংল্যান্ড প্রবাসী যুব মহিলা লীগের সদস্য শাফিনা আক্তারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 7, 2024
গোলাপগঞ্জে ইংল্যান্ড প্রবাসী যুব মহিলা লীগের সদস্য শাফিনা আক্তারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন শেখপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য শাফিনা আক্তারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি- জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় যুব মহিলা লীগ এর সদস্য শাফিনা আক্তারের বাড়িও ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (০৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকার দিকে স্থানীয় বিএনপি- জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসী রূপে শাফিনা আক্তারের খোঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ও বাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় । শাফিনা আক্তার গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামের মোঃ আব্দুল আহাদের মেয়ে। তিনি গোলাপগঞ্জ থানাধীন ৮নং ভাদেশ্বর ইউনিয়নের বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার অপরাধে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে এ ভাংচুর ও লুটপাট করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয়় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে শাফিনা আক্তার’কে খুঁজতে থাকে । ঘটনার বিষয়ে শাফিনা আক্তারের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি- জামাতের ক্যাডারা তার বাড়ি ও তার মেয়ের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। বর্তমানে স্থানীয় বিএনপি জামাতের ক্যাডারদের ভয়ে শাফিনা আক্তারের পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। এ ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ- এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন