নিজস্ব প্রতিবেদক: গত ১৯ জুলাই রাত অনুমান ৯:০০ ঘটিকার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রধান ফটকের সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নির্বিচারে গুলি করে মারুফ আহমদকে আহত করার অভিযোগে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর রবিবার বিকেলের দিকে মারুফ আহমদের চাচা মোঃ কামাল পারভেজ (৪৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানসহ প্রায় ২শ জনকে আসামি করা হয়েছে। মারত্মক আহত মারুফ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রামের বাসিন্দা হন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- শাবিপ্রবি (ENG 2022-23) শাখার ছাত্র আইনুল, শাবিপ্রবি (STAT 2020-21) শাখার ছাত্র শাহরিয়ার তালুকদার, শাবিপ্রবি (MEE 2019-20) শাখার ছাত্র বোরহান, শাবিপ্রবি (ARC 2019-20) শাখার ছাত্র আব্দুলাহ আল তায়েফ, শাবিপ্রবি (MATH 2021-22) শাখার ছাত্র ফজলে রাব্বি, শাবিপ্রবি (BNG 2018-19) শাখার ছাত্র রকিবুজ্জামান, শাবিপ্রবি (PAD 2019-20) শাখার ছাত্র মারুফ, শাবিপ্রবি (PAD 2020-21) শাখার ছাত্র তানজিল মোর্শেদ প্রয়ম, শাবিপ্রবি (SOC 2021-22) শান্ত তারা আদনান, শাবিপ্রবি (MAT 2019-20) শাখার ছাত্র নূর মুহাম্মদ বায়েজিদ, শাবিপ্রবি (PME 2019-20) রউফুন জাহান মিলেনিয়াম, শাবিপ্রবি (ANP 2020-21) শাফায়েত হোসেন, শাবিপ্রবি (BUS) এর ছাত্র তরিকুল ইসলাম লিয়ন, শাবিপ্রবি (FES 2018-19) এর ছাত্র নূরে আলম শ্রাবণ, শাবিপ্রবি (PSS 2016-17) এর ছাত্র সাজ্জাদ, শাবিপ্রবি (ECO 2022-23) এর ছাত্র বিপুল সূত্রধর, শাবিপ্রবি (OCG) এর ছাত্র বিকি আহমেদ, শাবিপ্রবি (BNG 2017-18) এর ছাত্র উজ্জ্বল মিয়া, শাবিপ্রবি (BNG 2017-18) এর ছাত্র ইউনুস হোসেন টিটু, শাবিপ্রবি (ANP 2021-22) এর ছাত্র আকাশ তালুকদার, শাবিপ্রবি (SOC 2020-21) এর ছাত্র তারেক, শাবিপ্রবি (ANP 2020-21) এর ছাত্র সানী শেখ, শাবিপ্রবি (STAT 2021-22) এর ছাত্র এইচ আর হাবিব, শাবিপ্রবি (PSS 2018-19) এর ছাত্র শুভ সাহা, শাবিপ্রবি (PAD 2019-20) এর ছাত্র আশিকুর রহমান আশিক, শাবিপ্রবি (BMB 2018-19) এর ছাত্র লুকমান, শাবিপ্রবি (ANP 2019-20) এর ছাত্র আর.কে রকিব, শাবিপ্রবি (BNG 2019-20) এর ছাত্র নাদিউজ্জামান নদী, শাবিপ্রবি (STAT 2017-18) এর ছাত্র জুয়েল সরকার, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার বাদেআলী গ্রামের আরশ আলীর পুত্র ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি মোঃ গৌছ আলী, সিলেট জেলা যুবলীগ নেতা জুনাইদ আহমদ, কালনিচর গ্রামের আরিফ খান মঈনুল, পূর্ব সিরাজনগর গ্রামের মোঃ নাসিম আহমদ, কামারগাঁও গামের হুমায়ুন আহমদ আবু বক্কর, রশিদপুর গ্রামের সুশীল মহাষ্য দাস, জামালপুর গ্রামের গিয়াস উদ্দিন ছোটন, তুহিন মনসুর, এম.এ. মতিন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি এ.কে টুটুল, সিলেট সাগরদিঘীরপাড় ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক, যুবলীগ নেতা শাহিন আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা গয়াছ মিয়া, সৈয়দ এনামুল হক, জাহাঙ্গীর আলম দুলাল, ৭নং মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, তাজউদ্দিন, আমির উদ্দিন, রুকুব উলাহ, মিলাদ আহমদ, ফয়জুল ইসলাম, সুহেল আহমদ, সালেহ আহমদ, গিলমান আহমদ, রাহেল আহমদ জায়গীরদার, মোঃ এনামুল হক, রজত চন্দ্র দাস ভুলন, সুমন মিয়া, জাকির হোসেন, সালেহ আহমদ, এনামুল হক, আমির হোসেন নূরু, কনকার মিয়া, আহমদ, গোলজার আহমদ, আব্দুর রাজ্জাক, মোঃ মুজিবুর রহমান, মোঃ সাবুল মিয়া, এ কে এম ফজলুর রহমান, নুরুল ইসলাম, ময়নুল ইসলাম, চন্দন দাস, সামসুল ইসলাম, খালেদ হোসেন, নিজাম উদ্দিন, জুনুর মিয়াসহ ১৫০/২০০ জন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার ভিকটিম খানুয়া গ্রামের মারুফ আহমদ কোঠা বিরোধী আন্দোলনে একজন সক্রিয় এক্টিভিস্ট ছিল। ১ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত কোঠা বিরোধী আন্দোলনের ফলশ্রæতিতে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন সময়ে তৎকালীন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে তাহার দলীয় নেতা কর্মীদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন। এমনকি অফিসিয়ালি পুরো বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে বিভিন্ন মাধ্যমে আন্দোলনকারীদের দেখামাত্রই গুলি করার জন্য থানা ও অফিসসহ দলীয় নেতাকর্মীদের সংশিষ্ট সকল জায়গায় নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার আলোকে আসামীগণ শেখ হাসিনা’র মদদপুষ্ট সন্ত্রাসী চাঁদাবাজ, দখলবাজ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্নস্তরের সন্ত্রাসী লোকজন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দমানোর জন্য উৎসাহিত হয় এবং ঘটনাস্থলসহ বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় গণহত্যার মহা উৎসবে মেতে উঠে। ঘটনার তারিখ, সময় ও স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য হাজারো ছাত্র-ছাত্রীর সহিত বাদীর ভাতিজা ১নং জখমী মারুফ আহমেদ আন্দোলনে সক্রিয় ছিল। কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচীর অংশ হিসাবে ঘটনার তারিখ ও সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জখমীসহ আন্দোলনকারী সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের নিয়া শান্তিপূর্ণ আন্দোলনের জন্য সমবেত হন। শান্তিপূর্ণভাবে আন্দোলন চলার এক পর্যায়ে আসামীগণ পরস্পর যোগসাজশে অবৈধ উশৃংখল জনতায় মিলিত হইয়া পরিকল্পিতভাবে অবৈধ বন্দুক, ককটেল, কাটা রাইফেল, দা ও লাঠিসোটা ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আসামীগণ পুলিশের সহাযোগিতায় ত্রাসের রাজত্ব কায়েম করিয়া ঘটনাস্থলে এজাহারনামীয় ১-৭৯নং আসামীগণসহ অজ্ঞাতনামা আরো ১৫০/২০০ জন আসামীগণ একজোট হইয়া নিরীহ ছাত্রজনতার উপর পরিকল্পিতভাবে অতর্কিত আক্রমন করে মুহুর্মূহু গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করিতে থাকে। আসামীগণের উক্ত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের কারণে নিরীহ শান্তিপ্রিয় ছাত্র জনতা দিকবিদিক ছুটাছুটি করিতে থাকে। আসামীগণের আক্রমণে আন্দোলনরত ছাত্র জনতার অনেকেই মারাত্মক জখমপ্রাপ্ত হয়। আবার অনেকই শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘটনাস্থলের আশপাশের বাসা বাড়ীতে আশ্রয় নেওয়ার চেষ্টা করিলে এক পর্যায়ে আসামীগণ তাহাদের প্রত্যেকের হাতে থাকা কাটা রাইফেল, বন্দুক এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বিনা উস্কানীতে নিরীহ ছাত্র জনতার উপর নির্বাচারে গুলিবর্ষণ আঘাত করে এবং কতেক আসামী তাহাদের হাতে থাকা ককটেল নিক্ষেপ করে ছাত্র জনতাকে আহত করে। আসামীগণের ছোঁড়া গুলিতে জখমী মারুফ আহমদের শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় এবং ডান চোখে পড়িয়া মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়। আসামীগণের গুলিতে বাদীর ডান চোখ চিরতরে নষ্ট হয়ে যায়। এছাড়া এজাহারনামীয় আসামীগণ ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আসামীগণের ছোঁড়া ককটেলে পথচারীসহ অনেক ছাত্র জনতা আহত হয়। এজাহারনামীয় আসামীগণ তাহাদের প্রত্যেকের হাতে থাকা সরকারি ও দেশীয় অস্ত্র দ্বারা নিরীহ ছাত্রজনতাকে বিনা উস্কানীতে গুলিবর্ষন ও ককটেল নিক্ষেপ করিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করিয়া সাধারণ মানুষসহ নিরীহ ছাত্র জনতার জীবন শংকার মধ্যে পতিত করে। উক্ত আক্রমনের কারণে নিরীহ ছাত্রজনতা ও ১, ৩ ও ৫নং স্বাক্ষীগণসহ স্থানীয় অনেক লোকজন ও ছাত্ররা মারাত্মক জখমপ্রাপ্ত হয় এবং আতঙ্কিত হইয়া জান বাঁচানোর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং স্থানীয় এলাকাসহ অন্যান্য এলাকার অলিগলিতে আশ্রয় নিবার চেষ্টা করিলেও আসামীগণের আক্রমনের কবল থেকে নিরীহ ছাত্র জানতা রেহাই পায় নাই এমনকি ঘটনাস্থলের আশে পাশের বাসা-বাড়ী ও বাজারের দোকান চিহ্নিত করিয়া অলিগলিসহ সব জায়গায় আসামীগণ ছাত্র জনতার উপর আক্রমন করে। আসামীগণ আন্দোলনরত নিরীহ ছাত্রজনতাকে ধাওয়া করিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়া বিভিন্ন দিকে দৌঁড়াইয়া ছাত্রজনতাসহ সাধারণ জনতাকে দৌঁড়াইয়া নিয়া যান। ভিকটিম ও জখমী মারুফ আহমেদ, জুবেল আহমদ এবং ইমাদ আহমদকে মৃত ভেবে আসামীগণ ঘটনাস্থল ত্যাগ করিলে স্বাক্ষীগণ ও স্থানীয় জনগণ মিলিয়া তাহাদেরকে রাস্তা হইতে উদ্ধার করিয়া তাহাদেরকে দ্রæত চিকিৎসার জন্য স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে জখমী মারুফ আহমেদ বিগত ২০/০৭/২০২৪ ইংরেজী তারিখ হইতে ২৫/০৭/২০২৪ ইংরেজী তারিখ পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বাদীর ভাতিজা সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হওয়ার পর বাদী সংবাদ পাইয়া হাসপাতালে জখমীদের দেখতে গিয়ে তাহাদের নিকট থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা ও আসামীগণ সম্পর্কে অবগত হন। জখমী মারুফ আহমদ ওসমানী হাসপাতালে ছয় (০৬) দিন চিকিৎসা গ্রহণ করেন। অন্যান্য জখমীগণ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। জখমী সাক্ষী মারুফ আহমদ বর্তমানে অত্যন্ত মানবেতরভাবে জীবনযাপন করিতেছেন।
এদিকে ভিকটিম মারুফ ও অন্যান্য আহতদের চিকিৎসার ব্যবস্থা করে থানায় মামলা দিতে গেলে তখনকার পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে এরই মধ্যে সকল আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে মামলাটি দায়েরে বিলম্ব হয়েছে মর্মে তিনি এজাহারে উল্লেখ করেন।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের অনেকেই আত্মগোপনে রয়েছেন আবার অনেকেই দেশ ত্যাগ করেছেন। যারা বিদেশে রয়েছেন তাদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। আর আত্মগোপনে থাকা আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে