সিলেটে আ.লীগ এর অঙ্গসংগঠন ছাত্রলীগ সদস্যের বসত বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, অপহরণ করে হত্যার হুমকী

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 8, 2024
সিলেটে আ.লীগ এর অঙ্গসংগঠন ছাত্রলীগ সদস্যের বসত বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, অপহরণ করে হত্যার হুমকী

৭ আগষ্ট ২০২৪ বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন ছাত্রলীগের অন্যতম সদস্য তাজুল ইসলামের বাড়িতে ও তার ভাই এর ব্যবসা প্রতিষ্ঠানে এভাবে হামলা ভাংচুর চালায় জামায়াত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


নিজস্ব সংবাদদাতা,কুলাউড়া
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলার অন্যতম সদস্য যুক্তরাজ্য প্রবাসী তাজুল ইসলাম (৩০)’র বসত বাড়ি ও ভাইয়ের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে জামায়াত-বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয় হামলা ভাংচুরের পর হামলাকারীরা এসময় পরিবারের লোকজনকেও অপহরণ করে হত্যার হুমকী দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ৭ আগষ্ট বিকেল ৩ টার দিকে কুলাউড়া ৫ নং ওয়ার্ডের উছলাপাড়া থানা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাত্রলীগের সদস্য তাজুল ইসলামের বাড়িতে ও তার ভাইয়ের ব্যবসা-প্রতিষ্ঠানে এ হামলা-ভাংচুরের ঘটনাটি ঘটে। তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছেন, সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয় সূত্র জানায়, ৭ আগষ্ট বিকেল ৩ টার দিকে একদল যুবক মিছিল নিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামের আছকর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী তাজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা দরজা-জানালা, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে হামলাকারীরা। এরপর পাশ্ববর্তী তার ভাইর ব্যবসা-প্রতিষ্ঠানেও হামলা ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।
তাজুল ইসলামের ভাই শফিকুল ইসলাম তায়েফ বলেন, হামলাকারীরা জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদল ও যুবদলের সঙ্গে জড়িত। প্রকাশ্যে মহড়া দিয়ে মিছিল সহকারে তারা আমার বসতবাড়ি ও ভাইয়ের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালিয়েছে। শুধু তাই নয় আমিসহ আমার পরিবারের সদস্যদের অপহরণ করে তুলে নিয়ে হত্যার হুমকীও দিয়েছে হামলাকারীরা। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশবাসীই এর বিচার করবে। তিনি আরও বলেন, হামলাকারীরা হুককি দিয়ে যায় যে, আমার প্রবাসী ভাই তাজুল ইসলাম দেশে আসলে অপহরণ ও খুন করে লাশ গুম করে ফেলবে। হামলা ও ভাঙচুর বিষয়ে জানতে যোগাযোগ করা হয় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এর সঙ্গে। তিনি বলেন, বিষয়টি শুনেছি। কে বা কারা এটা করেছে, তা জানার চেষ্টা করছি। তিনি আরো বলেন, পুলিশও এখন অরক্ষিত অবস্থায় আছে। এ অবস্থায় অন্যান্য স্থানে নিরাপত্তা দেওয়া সংগত কারণেই পুলিশের পক্ষে সম্ভব হয়নি। তবে সবাইকে ধৈর্য ধরার আহবান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন