ফার্মেসী ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায় : ব্যাপক মারপিট

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 3, 2023
ফার্মেসী ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায় : ব্যাপক মারপিট

স্টাফ রিপোর্টার ::: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী থেকে এক ফার্মেসী ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায় শেষে ব্যাপক মারপিটের পর ছেড়ে দেওয়া হয়েছে। অপহৃত ফার্মেসী ব্যবসায়ী কাউসার আহমদ সাজন আব্দুল মুকিতের ছেলে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের মোগলাবাজার থানাধীন কুচাই শ্রীরামপুর পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। গত ১ মে ২০২৩ ইং সন্ধ্যা সাড়ে ৭ টায় কদমতলীতে অবস্থিত সাজনের ব্যবসা প্রতিষ্ঠান  মাহজাবিন ড্রাগ হাউজ ফার্মেসীর সামন থেকে কাউসার আহমেদ সাজনকে কয়েকজন দুবৃর্ত্ত অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে কাউসার আহমেদ সাজনের পরিবারের সদস্যদের কাছে  ৫০ হাজারর টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেলে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করা হয়।  পরে কাউসার আহমদ সাজনের প্রাণ বাচাঁতে তার পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা প্রদান করলে অপহরণকারীরা তাকে চোখ বেঁেধ গতকাল ২ মে রাত ১০ টায় এলাকায় ফেলে যায়। অপহরণকারীদের কাছ থেকে প্রাণে ফিরে আসা কাউসার আহমদ সাজন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা তাকে বেদম মারপিট করেছে। শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে এলাপাতাড়ি মারধর করে আহত করেছে। কাউসার আহমদ সাজন আর ও জানান, তাকে অপহরণের ঘটনার বিষয়ে মোগলাবাজার থানায় মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা গ্রহনে অপরাগতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন