বিয়ানীবাজারে গৌছ উদ্দিন হত্যার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 26, 2024
বিয়ানীবাজারে গৌছ উদ্দিন হত্যার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা

বিয়ানীবাজার প্রতিনিধি : গত ৫ আগস্ট বিয়ানীবাজারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত গৌছ উদ্দিন নিহতের ঘটনায় আওয়ামীলীগের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। গতকাল গৌছ উদ্দিনের পুত্র রেজাউল করিম বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং -১৪/১৪২, তারিখ: ২৫-০৮-২০২৪ ইংরেজি।
মামলার বিষয়ে শনিবার নিহত গৌছ উদ্দিনের ভাই আবুল কালাম সাংবাদিকদের জানান, দেশের সার্বিক আইন-শঙ্খলা পরিস্থিতি ও আসামীদের তথ্য সংগ্রহের কাজে ব্যস্থ থাকায় মামলা দায়ের করতে বিলম্ব হয়। মামলার আসামীরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, বিয়ানীবাজার থানার মোল্লাপুর গ্রামের মৃত মোতাছির আলীর পুত্র সারোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলার ফুলবাড়ী গ্রামের ছিদ্দিক আলীর পুত্র আলী আকবর ফখর. বিয়ানীবাজার উপজেলার লক্ষীপাশা গ্রামের বদরুল ইসলাম সুয়েব, বিয়ানীবাজার থানার সদরপুর গ্রামের মোহাম্মদ মনির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী হোসেন, বিয়ানীবাজার থানার দেবারাই গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র সাব্বির উদ্দিন, বিয়ানীবাজার থানার দেবারাই গ্রামের মাসুক খানের পুত্র জাকের খান, বিয়ানীবাজার থানার খাসাড়ীপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র মল্লিক মিয়া, গাবিব উদ্দিনের পুত্র মোঃ আছলাম উদ্দিন, তালেব মিয়া, মনোয়ার হোসেন, আং আহাদ, লিটন আহমদ,রফি মিয়া, রুমেল হক ও এমাদ উদ্দিনসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন।
মামলায় নিহত গৌছ উদ্দিনের পুত্র রেজাউল করিম অভিযোগ করেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবীতে সারাদেশ ব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসাবে বিয়ানীবাজার পৌর চৌমুহনী এলাকায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে গৌছ উদ্দিন পেটের ডানপাশে গুলিবিদ্ধ হন। তাৎক্ষনিক উপস্থিত লোকজন গৌছ উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের চেষ্টা করলে আসামীগন গুলি নিক্ষেপ করিতে থাকে। এতে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন গৌছ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিয়ানীবাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের দিন ৫ আগস্ট বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে ঘোষগাও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিন সহ ৬ জন নিহত হন। এছাড়াও সিলেটে পুলিশের গুলিতে গোলাপগঞ্জের আরেকজন নিহত হন।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মীর মোহাম্মদ আব্দুন নাসের। তিনি জানান, এখনও কোন আসামীকে আটক করা যায়নি, তবে আসামীদের ধরতে পুলিশ অভিযানে নামবে।

সংবাদটি শেয়ার করুন