স্টাফ রিপোর্টার
গত ১৮জুলাই মদিনা মার্কেট এলাকায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামী বিপ্লব ধরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গতকাল ৭ আগষ্ট কুয়ারপাড়ে অবস্থিত বিপ্লবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করার পপাশাপাশি লুটপাট শেষে আগুন লাগিয়ে দেয়। ক্ষতিগ্রস্থ বিপ্লব ধর গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল দক্ষিণ জাঙ্গাইল গ্রামের মৃত বিনয় ভূষণ ধরের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরির কুয়ারপাড় আবাসিক এলাকায় বসবাস করে আসছেন। বিপ্লব ধর আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি শেখ হাসিনা সরকারের পক্ষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে থেকে রাজপথে মিছিল সমাবেশ করে আসছেন। সর্বশেষ গত ১৮জুলাই মদিনা মার্কেট এলাকায় ছাত্র জনতার উপর হামলার সময় তিনি অস্ত্রধারীদের নিয়ে মিছিলের সামনে অবস্থান করছিলেন বলে জানান স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। অপরদিকে বিপ্লব ধরকে গ্রেফতারের জন্য পুলিশ চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান থানার ওসি।