ছাত্রলীগ নেতা খালেদ হাসান মিলুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 6, 2024
ছাত্রলীগ নেতা খালেদ হাসান মিলুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার :::
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ হাসান মিলুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ৫ আগষ্ট গভীর রাতে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দরা খালেদ হাসান মিলুর খোঁজে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে হামলা ও বসতবাড়িতে আগুন লাগিয়ে দেন। অগ্নিকান্ডে খালেদ হাসান মিলুর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই উত্তেজিত বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দরা দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান। এরই ধাবাহিকতায় খালেদ হাসান মিলুর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খালেদ হাসান মিলু মোগলাবাজার রেঙ্গা হাজিগঞ্জ ধরমপুর গ্রামের আতাউর রহমানের পুত্র।

সংবাদটি শেয়ার করুন