আইনগত বিজ্ঞপ্তি

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত March 28, 2024
আইনগত বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট।

বিষয় : পলাতক আসামীকে আদালতে হাজির করার বিজ্ঞপ্তি।

যেহেতু নিম্নে তপশীলে উল্লেখিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রহিয়াছে এবং সেহেতু ফৌজদারী কার্যবিধি ১৪৩/৩২৩/৩২৪/৬২৫/০২/৬০৯/৬০২/৩৪ ধারার বিধান মোতাবেক উক্ত আসামীর বিরুদ্ধে কার্যক্রম গ্রহন করা হইয়াছে। অত্র আদালত বিশ্বাস করিবার কারণ রহিয়াছে যে, অত্র ট্রাব্যুনালের বিচারার্থে উক্ত আসামী গ্রেফতার এড়াইবার জন্য পলাতক রহিয়াছে বা আত্মগোপনে রহিয়াছে এবং উক্ত আসামী শিঘ্রই গ্রেফতার সম্ভব হইবে না। এখানে যেহেতু উক্ত কার্যবিধির বিধান অনুযায়ী উক্ত আসামীর নামের পার্শ্বে লিখিত মামলার বিবরনে বিচারের জন্য আদেশ বিজ্ঞপ্তি জারি হইবার ১০ দিনের মধ্যে বিজ্ঞ ট্রাইব্যুনালে হাজির হইয়া কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হইল।

(ক্রমিক নং-১) আসামীর নাম : শেখ রাসেল, পিতা- শেখ আকবর আলী, স্থায়ী ঠিকানা শেখ বাড়ী, তদন্তর, থানা শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা- বাসা হোল্ডিং-১৫, ব্লক-ই, রোড-৩, উপশহর, থানা কতোয়ালী জেলা-সিলেট। উক্ত আসামীর বিরুদ্ধে দন্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/ ৩২০/০২/৩০/৩০২/৩৪ ধারার অভিযোগ রহিয়াছে। পলাতক আসামী শেখ রাসেলকে গ্রেফতার করিয়া অত্র আদালতে হাজির করার জন্য সিলেট কতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি)কে নির্দেশ প্রদান করা হইলো।

স্বাক্ষরিত

মোয়াজ্জেম হোসেন

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত,

সিলেট। তারিখ – ২৭/০৩/২০২৪ইং।

সংবাদটি শেয়ার করুন