স্টাফ রিপোর্ট::
ব্যবসায়ী আলম মিয়া ও তার মেয়ে আলেয়া আলম-কে খুঁজে না পেয়ে তার বাড়িতে হামলা চালিয়ে লুঠপাট, ভাংচুর করা হয়েছে। হামলায় আলম মিয়ার বৃদ্ধা মা বেনু বেগম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলাম হাজীপুর আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত বেনু বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং ক্যাফে নগর নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বাধিকারী মো. আলম মিয়া বর্তমানে প্রবাসে রয়েছেন। স্থানীয় সন্ত্রাসী আতাউর রহমান সানি, বিএনপি ও জামায়াতের নেতাদের হিংসাত্মক আচরনে নানা ধরনের হয়রানির শিকার হয়ে আসছিলেন আলম মিয়া।
আলম মিয়ার বড় মেয়ে আলেয়া আলম-কে একাধিকবার অপহরণ করার চেষ্টা করে সন্ত্রাসী আতাউর রহমান সানি। সানি গত ২৩ অক্টোবর ও বিভিন্ন সময়ে সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, যুবদল নেতা মাধব, মকসুদ, যুবলীগ নেতা সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, বর্তমান সিলাম ইউনিয়ন চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, তেতলি ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলিসহ আমার বাড়িতে গিয়ে খুঁজে আসে। তখন বলে যে আলেয়া আলম যেখানেই থাকুক তাকে এনে আতাউর রহমান সানির কাছে বিয়ে দিতে হবে। বৃহস্পতিবার সন্ত্রাসী আতাউর রহমান সানি, জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও সিলাম পশ্চিম পাড়ার বাসিন্দা ফজলে রাব্বি আহসান, নেতা ছালেহ, জহুরুল, আনসার, বিএনপি নেতা সুহেল ইবনে রাজাসহ ৩০/৪০ জন মোটর সাইকেল সহকারে নানা ধরনের অস্ত্র সস্ত্র সহকারে আলম মিয়ার বাড়িতে গিয়ে আলেয়া আলম-কে খুজতে থাকে। তখন আলম মিয়ার মা বেনু বেগম বলেন তারা দেশে নেই। এসময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা বেনু বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করে শারিরীকভাবে লাঞ্ছিত করে এবং মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা বেনু বেগম কান্না ও শোর চিৎকার শোনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
হামলায় আহত বেনু বেগম জানান, তার ছেলে আলম মিয়া ও নাতনি আলেয়া আলম দীর্ঘদিন থেকে দেশের বাইরে রয়েছেন বলার পরেও তাকে মারপিট করা হয়েছে। আর ঘরে ঢুকে ভাংচুর করে লুটপাট ক্যা হয়েছে। তিনি এ ব্যাপারে পুলিশকে জানালেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।তিনি আর জানান, বর্তমানে আতাউর রহমান সানি ও বিএনপি’র নেতাকর্মীদের অব্যাহত হামলা ও হুমকীর কারণে চরম নিরাপত্তাহীনতায়
মানবেতর জীবন-যাপন করছেন।
অপরদিকে আমার তার ছেলের বিরুদ্ধে প্রতিহিংসা মূলকভাবে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসকল মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ রয়েছে । তাই পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন বাড়িতে ও আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে অভিযানের নামে হয়রানি এবং নানা ধরনের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, আলম মিয়া র বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাসহ হত্যার অভিযোগে একাধিক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে । তাই তাকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।