প্রবাসী পরিবার নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত July 12, 2026
প্রবাসী পরিবার নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টার
ওসমানীনগর উপজেলার ইউ.কে প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এলাকার একটি গোষ্ঠী ওই প্রবাসীর জমি দখলের জন্য নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে।   এ বিষয়ে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সমছু মিয়া গতকাল বিকেলে সিলেট প্রেস ক্লাবে বিভিন্ন পত্রিকার সংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে ‘নিরাপত্তাহীনতা সম্মুখীন হচ্ছেন’ মর্মে লিখিত আকারে অভিযোগ পাঠ করেন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসন ও আদালতের নিকট তাদের জীবনের নিরাপত্তা চান।   ওসমানীনগর উপজেলার কালনীচর নিবাসী সমছু মিয়া লিখিত বিবৃতিতে জানান, গত তিন চার মাস যাবত স্থানীয় কিছু স্বার্থন্বেসী মহল জোরপূর্বক আমার জমিগুলো দখলের চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল দুপুর আড়াই ঘটিকায় স্থানীয় সন্ত্রাসীরা তার জমিগুলো জবরদখল করে নিয়েছে মর্মে তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন।  তিনি বলেন বিএনপি নেতা এডভোকেট আহমদ রেজা ও মোহাম্মদ আবুল কাশেম বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতন ও নিপীড়ন করে আসছে।

উল্লেখ্য যে, ২০২৬ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর অসাধু ও দুষ্কৃিতিকারী বিএনপির এই অসাবধু বিএনপি নেতারা তার জমিগুলো দখল করে নিয়েছে। তিনি আরো অভিযোগ করেন যে, তিনি থানায় মামলা দায়ের করতে গেলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা বা কোন ধরণের অভিযোগ গ্রহণে অপরাগতা প্রকাশ করেন। তিনি আরো অভিযোগ করেন যে, বিগত সতেরো বছর মানুষ যেভাবে নির্যাতিত হয়েছিল ঠিক সেভাবে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন