
ছবির উপরোক্ত ব্যক্তি মোঃ মাজিদ মিয়া (২৮), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজ শাখা, পিতা- মোঃ আহাদ মিয়া, সাকিন- পূর্ব বসন্তপুর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ। সে একজন দুর্দান্ত আসামী। উক্ত আসামীর বিরুদ্ধে (১) ছাতক থানার মামলা নং-৯৪(০৩)২৬, তারিখ- ২৬/০৩/২০২৬ ইং, ধারা- ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২১(১) ধারা তৎসহ দঃ বিঃ ১৪৩/১৪৯/৩০৭/৪২৭ ধারা ও (২) ছাতক ছাতক থানার মামলা নং- ২৪(০৪)২৬, তারিখ- ১২/০৪/২০২৬ ইং, জি.আর. ১৮৮/২০২৬ ইং, ধারা- ২০০০ ইং সনের আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আইনের ২(ক)/উ,ঊ ধারা সংক্রান্ত দু’টি মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। তাকে পাওয়া মাত্র নিকটস্থ থানা কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করুন। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং সন্ধানদাতাকে উপযুক্ত পুরষ্কার প্রদান করা হবে।
আদেশ ক্রমে
পুলিশ সুপার
সুনামগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক : সুহিন আহমদ খান
বার্তা সম্পাদক : বিলাল হোসেন
অফিস : জিন্দাবাজার সিলেট।