কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আজ (১৬ এপ্রিল) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দইলরগাঁও গ্রামের ৩নং তেলিখাল ইউ.পি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গিয়েছে।
প্রত্যক্ষদর্শীর মারফতে জানা যায়, আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকার দিকে স্থানীয় বিএনপি-এনসিপির নেতাদের ইন্ধানে এ হামলা চালায় দুবৃত্তরা। হামলাকারীরা তার ঘরে প্রবেশ করে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে। এ সময় তার পরিবারের লোকজনের আর্থচিৎকারে আশপাশের প্রতিবেশীগণ জড়ো হতে থাকলে হামলাকারীরা ঘরের বিভিন্ন দামি জিনিপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী গোলনাহার বেগমের সাথে আলাপকালে তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের অপরাধ আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির করতো। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত উশৃঙ্খল হয়ে উঠে। তার বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করিতেছে প্রতিনিয়ত। আজ আমার বাড়িতে এ হামলা চালিয়েছে।’
তিনি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, ‘হামলা পরবর্তী কোম্পানীগঞ্জ থানায় ডায়েরী করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডায়েরী রেজিস্টার করতে অপারগতা প্রকাশ করে।’