নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ : হিন্দু মহাজোটের সহায়তা চেয়েছেন ওসমানি নগর থানার মোবারকপুর গ্রামের সুভাষ আচার্য্য নামক ব্যক্তি

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত August 19, 2025
নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ : হিন্দু মহাজোটের সহায়তা চেয়েছেন ওসমানি নগর থানার মোবারকপুর গ্রামের সুভাষ আচার্য্য নামক ব্যক্তি

ওসমানি নগর প্রতিনিধি :::
নিজের পরিবার ও গ্রামের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং নির্যাতনের প্রতিকার চেয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট শাখার দ্বারস্থ হয়েছেন সিলেট জেলার ওসমানীনগর থানার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের পুরোহিত মানিক আচার্য্যের ছেলে সুভাষ আচার্য্য। তাঁর অভিযোগ, স্থানীয় উগ্রবাদী জনগোষ্টী জুনুর মিয়া ও তার দলবল সুভাষ ও তাঁর পরিবারকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং বারবার প্রাণনাশের হুমকি দিয়েছে। তাঁকে ও তাঁর বাবাকে প্রকাশ্যে সাম্প্রদায়িক গালিগালাজ করার পাশাপাশি তাঁদের কাছে পণ্য বিক্রি না করতে দোকানদারদের বলা হয়েছে।
সুভাষের ভাষ্য অনুযায়ী, গ্রামের সংখ্যালঘুদের ধর্ম পরিবর্তন ও গ্রাম ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ধর্মীয় কীর্তন বন্ধের হুমকিতে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও ধর্ম পালন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ জানান। নির্যাতনের কারণে ইতিমধ্যে অনেক পরিবার গ্রাম ছেড়েছে। তিনিও ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শ্বশুরবাড়ি ও অন্যান্য আত্মীয়ের বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করেন। স্থানীয় সরকার বা প্রশাসনের সহায়তা পাননি বলে অভিযোগ করেন সুভাষ। তাই, হিন্দু মহাজোট সিলেট শাখার পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলে, পুলিশ জানায়, তারা সঠিকভাবে তদন্ত করে দেখবে, ঘটনার সত্যতা কতটুকু। হিন্দু মহাজোটের সভাপতি জানান, সুভাষ ও তাঁর পরিবাররসহ সঙ্খালঘুদের সাহায্য করতে তাদের সংঘটন সর্বদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন