বিয়ানীবাজার থানাধীন শ্রীধরা গ্রামের ছাত্রশিবির নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত July 25, 2025
বিয়ানীবাজার থানাধীন শ্রীধরা গ্রামের ছাত্রশিবির নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

বাড়িঘর ভাংচুরের ছবি। ইনসেটে শিবির নেতা মোঃ এমদাদুল হক


নিজস্ব প্রতিনিধি 
গতকাল বিয়ানীবাজার থানাধীন শ্রীধরা গ্রামের ছাত্রশিবির নেতা মোঃ এমদাদুল হকের বাড়ীতে দুস্কৃতিকারীরা হামলা ও ভাংচুর চালায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় স্থানীয় পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ এর প্রভাবশালী সাবেক নেতা এ এলাকায় আওয়ামীলীগের একচ্ছত্র আধিপত্য থাকায় তারা নিয়মিত হুমকি ধামকি দিয়া (রাশেদ নাবিল, রুহুল আমিন জিবুল, মাহবুব আহমদ, সুমন আহমদ, রাজু সহ নোমান আহমদ সহ আরোও ১০/১৫ জন কতিপয় দুস্কৃতিকারীরা বিয়ানীবাজার থানাধীন শ্রীধরা গ্রামের ছাত্রশিবির নেতা মোঃ এমদাদুল হকের বাড়ীতে প্রবেশ করিয়া তাহাকে দেশদ্রোহী অভিহিত করিয়া গালিগালাজ করে ও খোজতে থাকে। এসময় পরিবারের লোকজন বাধা দিলে দুস্কৃতিকারীরা তাহাদেরকে মারধর করে এবং ঘরের দরজা-জানালা সহ আসবাবপত্র ভাংচুর ও লোটপাট করে এবং যাওয়ার সময় মোঃ এমদাদুল হককে তাহাদের কাছে তুলে না দিলে পরবর্তীতে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে বলেও হুমকি প্রদান করে। জানা যায়, মোঃ এমদাদুল হক বিয়ানীবাজার থানাধীন শ্রীধরা গ্রামের মোঃ আব্দুল হক এর ছেলে।

উল্লেখ্য যে, মোঃ এমদাদুল হক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একজন সক্রিয় নেতা। মোঃ এমদাদুল হক এর বাড়ীর লোকজনের সাথে আলাপকালে তাহারা দাবী করেন, মোঃ এমদাদুল হক পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে লন্ডনে বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিয়ে বিগত ০৫ আগস্টের পূর্বে জনমত গঠন ও বিভিন্ন প্রোগ্রামাদি ও সমাবেশ করার কারনেই তাকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত খোজতেছে। কিন্তু তাকে না পাওয়ায় সন্ত্রাসীরা বাড়ীতে এসে হামলা করে। পরিবারের লোকজন এ ঘটনার সুষ্টু বিচার দাবী করেন। মোঃ এমদাদুল হক বাংলাদেশ ইসলামী ছাত্রলশিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার কারনেই পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনের স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা একজোঠ হয়ে তাহার বাড়িতে গুপ্ত হামলা চালায়। এ ব্যাপারে স্থানীয় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করিলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন