সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা ১৪ (০৮) ২০২৪ ইং তারিখ- ২৮/০৮/২০২৪ ইং, জি. আর. নং-১৪২/২০২৪ ইং ইংরেজী, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ দঃবিঃ মামলার আসামী আহমদ হাদি (২৪)এর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। গতকাল ২১/০৭/২০২৫ ইং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচাররক এক আদেশে এই গ্রেফতারি পরওয়ানা জারি করেন। পলাতক আহমদ হাদি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের আহমদুল ইসলাম সায়েস্থার ছেলে।