আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম ইমনের বাড়িতে হামলা ও ভাংচুর

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 11, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম ইমনের বাড়িতে হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। এরই জের ধরে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগনতা বদরুল ইসলাম ইমনের বাড়িতে হামলা ও ভাংচুর করার অভিযোগ উঠেছে। গতকাল ১০ মে বিকেলে এ ঘটনা ঘটে। বদরুল ইসলাম ইমন দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য ও মহানগর যুবলীগের অন্যতম সদস্য। দক্ষিণ সুরমার কুশিঘাট পালপুর গ্রামের রিয়াজ মিয়ার পুত্র বদরুল ইসলাম ইমনের প্রতি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানী করার অভিযোগ করেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। অপরদিকে প্রবাসে অবস্থানরত বদরুল ইসলাম ইমনের স্বজনরা সাংবাদিকদের জানান, বদরুল ইসলাম ইমনের বিরুদ্ধে ইতিপূর্বে ২ টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ৫ আগষ্ঠের পর একই ভাবে তার বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন