স্টাফ রিপোর্টার
ইংল্যান্ড প্রবাসী ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা যুব মহিলা লীগ নেত্রী শাফিনা আক্তার সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির মুখে পড়েছেন। তাঁর পারিবারিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার হামলা ও লুটপাট চালানো হয়েছে। এসব ঘটনার পেছনে স্থানীয় বিএনপি-জামায়াত চক্রের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। শাফিনা আক্তার জানান, তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অজ্ঞাত নম্বর থেকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যা তাঁকে ও তাঁর পরিবারকে চরম মানসিক বিপর্যয়ের মুখে ফেলেছে। চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদী আতঙ্ক ও মানসিক চাপের কারণে তাঁর স্নায়ুব্যবস্থায় গুরুতর প্রভাব পড়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। তিনি সরকারের কাছে অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।