হত্যা মামলার আসামী আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত January 29, 2025
হত্যা মামলার আসামী আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

জকিগঞ্জ সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে কাটাকুড়ি বিলের পাহারাদার এবাদুর রহমান খুনের ঘটনায় পলাতক আসামী আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। গতকাল ২৮/০১/২০২৫ইং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন এক আদেশে এই গ্রেফতারি পরওয়ানা জারি করেন। পলাতক আপ্তাব উদ্দিন জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের সমছ উদ্দিনের পুত্র।

সংবাদটি শেয়ার করুন