বিয়ানীবাজারে মাদক মামলায় গ্রেফতার পিতা : মেয়ে পলাতক

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত January 10, 2025
বিয়ানীবাজারে মাদক মামলায় গ্রেফতার পিতা : মেয়ে পলাতক

ডেইলি সিলেট নিউজ ডেস্ক ::: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকুড়া ইউনিয়নের উত্তর চক্রবাণী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাফিজ সেলিম উদ্দিন চৌধুরী। গতকাল সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ি থেকে পুলিশ হাফিজ সেলিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের জানান, হাফিজ সেলিম উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে ফর্মেসী ব্যবসার আড়ালে মরণ নেশা ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছেন। তার মেয়ে তাহসিনা বুশরা চৌধুরী ও তার পিতার সাথে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। দুজনকে গ্রেফতার করার জন্য থানা পুলিশ অভিযান চালালেও তাহসিনা বুশরা চৌধুরীকে বাড়িতে পাওয়া যায়নি। তবে দুজনের বিরুদ্ধে মাদক ও রাষ্ট্র বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন