মোগলাবাজারের হোসেনপুর গ্রামের একটি বাড়িতে হামলা-ভাংচুরর অভিযোগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত December 6, 2024
মোগলাবাজারের হোসেনপুর গ্রামের একটি বাড়িতে হামলা-ভাংচুরর অভিযোগ

অনলাইন প্রতিবেদক ::: 
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে হোসেনপুর গ্রামের একটি বাড়িতে হামলা-ভাংচুরর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গ্রামের জুবের আহমদের বাড়িতে গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক বেলা ১ টার দিকে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জুবের আহমদ। তবে পুলিশ সেটি এখনো গ্রহণ করেনি বলে জানা গেছে।
জুবের আহমদ জানান, তার একই গ্রামের কিনু খানের পুত্র কাওছার খান তার দলবল নিয়ে গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক বেলা ১ টার দিকে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর কওে ও হুমকি দেয়। হামলার কারণ হিসেবে জুবের আহমদ জানান, মূলত কাওছার তার মেয়ে তাহমিন জাহান ঝুমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। এতে উনার মেয়ে ও রাজি না হওয়ায় এবং মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ায় সে তাদের সাথে এরুপ কর্মকান্ড কওে যাচ্ছে। কারণ এর পূর্বে জুবের আহমদ এই কাওছারের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। হামলা চালানোকালে কাওছার তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলে জানান জুবের আহমদ। এতে তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীণ। সে যেকোন সময় তাদের বড় রকমের ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। পুলিশ জানেিয়ছে, এরকম একটি অভিযোগ তারা পেয়েছে। তবে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন