সংবাদদাতা : সিলেটের নিরাময় পলি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর ঘটনায় সিলেট কতোয়ালী থানায় ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক। মামলা নং- ১২. তারিখ ০২/১০/২০২৪ইং। মামলার আসামীরা হলেন, ১ । ডা. হুমায়ুন (৫০), অর্থোপেডিক সার্জন, পিতা: আরিফুর রহমান, সাং-কাজলশাহ, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২। ডা. ছিদ্দিকুর রহমান (৪২), পিতা-মো: খালেদুর রহমান, সাং- টিলাগড়, থানা: শাহপরান, জেলা-সিলেট, ৩। ফয়জুর রহমান মিলন (২২), নার্স, পিতা: মো; রজব আলী, সাং-নানশ্রী, থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৪ । আজিজুল হাকিম উরফে রাজু (২৮), নার্স, পিতা- আব্দুল লতিফ, সাং- চারাদিঘীরপার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৫। নিলুফা আক্তার (২৪), নার্স, পিতা- আলম খান, মাতা- আলেয়া বেগম, সাং- মীরবক্সটুলা থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ৬। সাইদ আহমদ (২৮), পিতা- মোঃ আব্দুল করিম, সাং- ৩৫ সওদাগরটুলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৭। মোহাম্মদ আবুল ফজল উরফে খোকন (৩১), পিতা- ইউনুস মিয়া, সাং- নূরানী-২১, বনকলাপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা- সিলেট । মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, আসামীরা তার পিতাকে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করেছে।