নিজস্ব সংবাদদাতা
২০১৬ সালে ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পরে ২০১৭ সালের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল মুহিন বর্তমানে রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজির শিকা হচ্ছে বলে তার পরিবার অভিযোগ তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, (২৪ জুলাই ২০২৪) সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার আওতাধীন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ সুরমা উপজেলা শাখার আমীর লোকমান হোসেন ও তার সহযোগী শিবিরকর্মীরা আব্দুল মুহিন এর নিজ বসতবাড়িতে সঙ্গবদ্ধভাবে হামলা চালিয়ে তার মাকে গুরুতর আহত করা হয়। পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুটপাট, ভাঙচুর করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে মুহিনকে হত্যা হুমকি দেয় হামলাকারীরা।
স্থানীয়দের দাবি, সারা দেশে ছাত্র আন্দোলন কারণে সিলেট জেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর দাপট বৃদ্ধি পেয়েছে। একের পর এক সংখ্যালঘু ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পরিবারের উপর হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যার মধ্যে আব্দুল মুহিন এর বাড়িতে ঘটনাটি অন্যতম।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। থানার একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে আমরা তদন্ত শুরু করব।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালাবদলে সংখ্যালঘু এবং বিরোধী রাজনৈতিক মতাদর্শের অনুসারীরা দিন দিন ঝুঁকির মধ্যে পড়ছেন। আব্দুল মুহিন তার পরিবার মত ন্যায়ের পথে থাকা রাজনৈতিক পরিবারে উপর এ ধরনের বর্বর আক্রমণ দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক।