এবার কুলাউড়ায় মুজিবসহ এলডিপির ৭ নেতার ওপর সশস্ত্র হামলা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত October 28, 2023
এবার কুলাউড়ায় মুজিবসহ এলডিপির ৭ নেতার ওপর সশস্ত্র হামলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর সদস্য মুজিবুর রহমান মুজিবসহ কয়েকজনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার এনসি স্কুল প্রাঙ্গণে এ হামলা হয়। এতে দলের সদস্য মুজিব গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে মুজিবসহ এলডিপির ৬ থেকে ৭ জন সদস্য এনসি স্কুলের সামনে দাঁড়িয়ে দলীয় নীতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সেক্রেটারি আবু সায়হাম রুমেলসহ কয়েকজন সেখানে এসে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
মুজিবসহ অন্যান্য আহত সদস্যরা বলেন, তারা ছুরি ও লাঠি দিয়ে আঘাত করে। পিঠে দা দিয়ে কোপ মারে। থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। উল্টো থানায় পুনরায় গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় এলডিপি নেতারা নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতভিন্নতার কারণে হামলা করা গণতন্ত্রবিরোধী কাজ। হামলাকারীদের বিচার দাবি করছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবেশ শান্ত হয়।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২০ আগস্ট আওয়ামী লীগ কর্মীদের হামলায় এলডিপি নেতা মুজিব গুরুতর আহত হয়ে দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন