ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সুমন আলী। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের মোঃ ফাকের উদ্দিনের ছেলে। গতকাল জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে মো. সুমন আলীকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মো. সুমন আলী একাধারে ছাতক উপজেলা মাক্রোবাস চালক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।