হবিগঞ্জে সোহাগ হত্যা মামলার আসামী মোহাম্মদ জাহেদ আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত May 1, 2023
হবিগঞ্জে সোহাগ হত্যা মামলার আসামী মোহাম্মদ জাহেদ আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

কোর্ট প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার রিচি গ্রামে সোহাগ হত্যাকান্ডের ঘটনায় আদালত কর্তৃক মামলার ১ নং আসামী মোহাম্মদ জাহেদ আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।  মোহাম্মদ জাহেদ আলী রিচি গ্রামের মোঃ তৈয়ব আলীর পুত্র।  গতকাল ৩০/০৪/২০২৩ইং হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত এক আদেশে এই গ্রেফতারী পরওয়না জারি করেন। উল্লেখ্য হবিগঞ্জ সদর থানার মামলা নং-০৩(১০)২০২১ইং তারিখ-১৫/১০/২০২১ইং, জি.আর-১২/২০২১ ইংরেজী এর ১ নং আসামী মোহাম্মদ জাহেদ আলী। মামলা দায়েরের পর থেকে সে পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন