নিজস্ব সংবাদদাতা, ওসমানীনগর থেকে : আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এ উপলক্ষে ওসমানীনগরে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। “নেশা বন্ধ করে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে গতকাল ওসমানীনগরে একটি মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ওসমানীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে স্থানীয় কদমতলি পয়েন্টে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মডার্ণ ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর বিক্রয় প্রতিনিধি আলাল আহমদ, সমাজকর্মী ফারুক হোসেন, নজরুল ইসলাম বকুল, ইউ/পি সদস্য গুলজার আহমদ, জাহেদুর রহমান, যুব ফোরাম ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক ইসহাক আলী খান, সদস্য সচিব ইমরান আহমদ, সমাজসেবী হারুনুর রশীদ, স্বাস্থ্য কর্মী আবদাল হোসেন, ওসমানীনগর উপজেলার যুব সংগঠক ওলিউর রহমান প্রমুখ।