হিন্দু পরিবারের জায়গা দখলের চেষ্টা, মারপিট : বিএনপি নেতা মঈনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত April 15, 2021
হিন্দু পরিবারের জায়গা দখলের চেষ্টা, মারপিট : বিএনপি নেতা মঈনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি সিলেট নিউজ ডেস্ক ::: কানাইঘাট উপজেলায় হিন্দু পরিবারের জায়গা দখল করতে গিয়ে হিন্দু পরিবারের লোকদেরকে মারপিট করার অপরাধে বিএনপি নেতা মঈনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল উপজেলার গোসাইনপুর গ্রামের মৃত উপেন্দ্র রাম দাসের ছেলে বেবুল রাম দাস বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোসাইনপুর গ্রামের মৃত আখলু মিয়ার ছেলে মঈন উদ্দিনকে প্রধান আসামি করে কানাইঘাট থানার (মামলা নং ০৫, তাং ১৪/০৪/২১ইং) ধারা::১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৪ দঃ বিঃ।
মামলার অন্যান্য এজাহার নামীয় আসামিরা হলেন, গোসাইনপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন, মৃত রফিক উল্লা মাষ্টারের ছেলে শামীম ইকবাল, মৃত মনফর আলীর ছেলে আশিক মিয়া, মৃত বসারত মিয়ার ছেলে ধন মিয়া, গিয়াস উদ্দিনের ছেলে মুস্তাফ উদ্দিন, মৃত জমসিদ আলীর ছেলে আলী, আকলিম মিয়ার ছেলে ইদন হাসান ও ময়না মিয়ার
মো. আখল মিয়া মেম্বার।

বেবুল রাম দাস তার এজাহারে উল্লেখ করেন, বিএনপি নেতা ও ভূমি খেকো মঈন উদ্দিন পাশাপাশি বাড়ীর বাসিন্দা। ফলে বেবুল রাম দাস হিন্দু পরিবারের লোক হওয়ার কারণে তার ভূমি জবর দখল করার জন্য দীর্ঘদিন থেকে নানা ধরণের পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১২/০৪/২০২১ইং তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় মঈন উদ্দিন তার বাহিনী নিয়ে বেবুল রাম দাসের জায়গা জবর দখল করার জন্য বেড়া দেওয়ার চেষ্টা করে। ঐ সময় বেবুল রাম দাস বাধা প্রদান করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে দা ও লাঠি নিয়া মারপিট করে। এসময় বেবুল রামকে প্রাণে হত্যার উদ্দেশ্যে রড দিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক ফুলা জখম করে। তখন তার শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় বেবুল রাম দাস বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দাখিল করেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম জানান, কানাইঘাটের গোসাইনপুর গ্রামে হিন্দু পরিবারের জায়গা দখল করতে গিয়ে হিন্দু পরিবারের লোকদেরকে মারপিট করার অপরাধে বিএনপি নেতা মঈনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে ।

সংবাদটি শেয়ার করুন