নবমীতেও পূজামন্ডপ পরিদর্শনে সিলেট মহানগর আওয়ামী লীগ

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত October 25, 2020
নবমীতেও পূজামন্ডপ পরিদর্শনে সিলেট মহানগর আওয়ামী লীগ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের নবমীতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর নেতৃত্বে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর চালিবন্দর সার্বজনীন পূজামন্ডপ, রাইজিং স্টার কাষ্টঘর সার্বজনীন পূজামণ্ডপ, গোটাটিকর মহামায়া সার্বজনীন পূজা মন্ডপ, তোপখানা সার্বজনীন পূজা মন্ডপ, মাছুদিঘী পাড় ত্রিনয়নী সার্বজনীন পূজা মন্ডপ ও জামতলা সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট প্রদীপ ভট্রাচার্য্য, বিজিত চৌধুরী, মো. আব্দুর রহমান জামিল, বিধান কুমার সাহা, ২৭ নং ওয়ার্ড, কাউন্সিলর আজম খান, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব, নিজাম উদ্দিন ইরান, ছয়েফ খান, মাহফুজ চৌধুরী জয়, প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, অমিতাভ চক্রবর্তী রনি, প্রভাষক মিন্টু চন্দ্র দাস, সোয়েব আহমদ প্রমুখ।প্রেসবিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন